somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাট সংক্রান্ত আন্দোলন দর্শনে # ভাদ্র-১৪২২

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাট সংক্রান্ত আন্দোলন দর্শনে # ভাদ্র-১৪২২
--------------------------------------------------------------------------
বেসরকারি শিক্ষা-বাণিজ্য থেকে তোলা ‘ভ্যাট’-এ রাষ্ট্রের যত আয় হবে, তার চে’ অনেক বেশি অর্থ রাষ্ট্রকে দিতে পারবে শিক্ষার্থীদের অভিভাবকেরাই, যদি এখানেও লুটেরা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর লুটপাটের ‘তড়িঘড়ির’ ওপরে রাষ্ট্রের কড়া নিয়ন্ত্রণ রাখা হয়।

নিবন্ধিত কিম্বা নিবন্ধনের জন্যে আবেদনকৃত অনিবন্ধিত, যেকোনো প্রাইভেট (বেসরকারি) প্রতিষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকদের কাছ থেকে, রাষ্ট্রকে ফাঁকি দিয়ে যেই বিপুল পরিমাণে অর্থ তড়িঘড়ি লুটে নেওয়া হচ্ছে, তার চার ভাগের একভাগ ব্যয়ে সমযোগ্যতা সম্পন্ন শিক্ষিত মানবশক্তি উৎপাদন করা সম্ভব।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যে নামমাত্র ভাড়াতে ব্যবহার করার লক্ষ্যে সরকারি খরচে কর্মশালাগুলো গ’ড়ে তোলার প্রস্তাব রাখা যেতে পারে। এতে বাণিজ্যের আস্থাবর বা ইনভেণ্টরি সম্পদের প্রাথমিক বিনিয়োগ-ব্যয় শিক্ষার্থীদের ওপর চাপিয়ে, তাড়াহুড়ো ক’রে দু’তিন বছরের মধ্যেই তুলে নিয়ে, কোনো শিক্ষা-প্রতিষ্ঠানকে লাভজনক বানানোর মতো বেসরকারি বাণিজ্যিক পরিকল্পনাকে, রাষ্ট্রীয়ভাবে, যেকোনো সভ্য রাষ্ট্রের মতো রাষ্ট্রের কর্তব্য হিসেবেই বাধা দেওয়া সম্ভব।

ভ্যাট সংক্রান্ত আন্দোলনের চেঁচামেচিতে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনে যতজনকে দেখা যাচ্ছে, তার দশভাগের একভাগও যদি সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে কোনো প্রস্তাব ছুড়ে দেয়, তাতেই যথেষ্ট,- তাতেই রাষ্ট্রের নীতি-নির্ধারণের দায়িত্বভার যাদের ওপরে আছে, তারা ঐ প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা ক’রে যেতে বাধ্য।


দর্শক : আখতার২৩৯ ##### ১১/০৯/২০১৫খ্রি:
Audio Link - VAT Shonkranto AanDoLon DarshanE
ভ্যাট সংক্রান্ত আন্দোলন দর্শনে # ভাদ্র-১৪২২
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×