somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিস্বার্থ এবং জনস্বার্থের মাঝে দলোস্বার্থ

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যক্তিস্বার্থ এবং জনস্বার্থের মাঝে দলোস্বার্থ
----------------------------------------------------
গণপিটুনিদাতা নিরস্ত্র জনসাধারণের ওপর আমরা এজন্যেই আস্থা রাখতে পারি যে, জনগণ কোনো নির্দোষ ব্যক্তিকে গণপিটুনি দেয় না। এমনকি, ব্যক্তির ছোটোখাটো দোষত্রুটিকে জনগণ ধৈর্য ধ’রে সহ্য করতে পারে। যারা গণপিটুনিতে পড়বার মতো অপরাধী, তারাও ভালো হ’য়ে যাবার শর্তে ক্ষমা চাইলে সাধারণের ক্ষমা পেয়ে যায়- এজন্যেও আমরা জনসাধারণের ওপর বিশ্বাসী হ’তে পারি।
ব্যক্তি এবং জনগণ- এ দু’য়ের মাঝখানেই দলোগণের অবস্থান। প্রত্যেক দলোজীবী তার দলীয় স্বার্থকেই রক্ষা ক’রে যেতে বাধ্য, তাই, দলোগণের কাছ থেকে একক ব্যক্তিস্বার্থে বা সার্বিক জনস্বার্থে আমরা কিছুই আশা করতে পারি না। জনপ্রতিনিধিরা জনস্বার্থের বাইরে কিছুই করতে পারবে না- এমন শর্তে নির্বাচিত জনপ্রতিনিধিকেও দলোস্বার্থ রক্ষাতেই ব্যতিব্যস্ত থাকতে দেখেছি আমরা। জনস্বার্থের বাইরে গিয়ে দলোস্বার্থকেই রক্ষা করেছে তারা তাদের দলোগণের চাপে প’ড়ে অথবা স্বেচ্ছায়।
দলগুলোর বাধা না-থাকলে তারা নিরাপদেই জনস্বার্থ রক্ষা করার দায়িত্বটুকু পালন ক’রে যেতে পারতো। জনপ্রতিনিধি হিসেবে থাকা অবস্থায় কেহ তার দলীয়দের সাথে কোনো সংযোগ বা সম্পর্ক রাখতে পারবে না, কোনো জনপ্রতিনিধি কোনো দলীয় সমাবেশে গেলেই সে তার জনপ্রতিনিধিত্বের দায়িত্বের আসনটি হারাবে- এমন বাধ্যবাধকতা না-থাকলে দলীয়দের শক্তি দেখানোর সুযোগ থেকেই যায়। দলোগণের সুযোগের শক্তির টানে জনপ্রতিনিধিরা জনস্বার্থকে ডিঙিয়ে দলোস্বার্থ রক্ষা করবে, এমনকি গণঘৃণিত হ’য়ে গণপিটুনির শিকারে পরিণত হবার ঝুঁকি নিয়েও জনপ্রতিনিধিরা তাদের দলোস্বার্থই রক্ষা করবে- এটাই স্বাভাবিক।
দল এবং দলান্ধ-দলজীবী-দলোগণ-এর দলীয় প্রভাব থেকে জনপ্রতিনিধিগণকে মুক্ত রাখতে সক্ষমতা দেখাতে পেরেছে যেই রাষ্ট্রগুলোর সচেতন নিরস্ত্র জনসাধারণ, তাদের রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তারাই জগৎ-সংসারে শ্রেষ্ঠত্বের দাবিদার এবং অধিকারী হ’তে পেরেছে।
--------------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ২৭/০১/২০১৮খ্রি:

ব্যক্তিস্বার্থ এবং জনস্বার্থের মাঝে দলোস্বার্থ
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×