জানুআরি মাসে জিপির নতুন সীম কিনতে গেলাম। আইডি,ফটো জমা দেবার পর আংগুলের ছাপ দিতে গিয়েই বিপদ হল। বার বার চেষ্টা করেও বিক্রেতা ছাপ নিতে পারলেন না, আংগুলের ছাপ নাকি অনেক জায়গায় মুছে গেছে। আমার হতাশ মুখ দেখে বিক্রেতা বললেন তার নিজের নামে রেজিস্টারড একটা সীম আমি নিতে পারি। ভেবে দেখলাম এতে আমার কোন বিপদ হবার কথা না- সিম নিয়ে নিলাম।
গ্রামীণের যে সিমটি আমি দীর্ঘসময় ধরে ব্যবহার করছি সেটা বা. মে. রেজিস্ট্রেসনের জন্য এবার গেলাম জিপি কাস্টমার কেয়ারে -এটা ভেবে যে হয়ত এদের কাছে ছাপ নেবার উন্নত যন্ত্র আছে। এবারে জাতীয় পরিচয়পত্র চাইল, ছাপ নেবার পর বল্ল পরিচয়পত্রের ছাপের সাথে এই ছাপ মিলছে না, নতুন করে পরিচয়পত্র করতে হবে। ঝামেলা এড়াতে এক আত্মিয় তার নামে আমার দুটো জিপি সিমই বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে দিল। কিছুদিন পর জিপি থেকে মেসেজ পেলাম "আপনার আইডিতে দুটো সিম রেজিস্ট্রেশন সফলভাবে হয়েছে।" কখন হল? তাহলে কি বিক্রেতা আমার ছাপ রেখে দিয়েছিল? ভুল করে কাগজপত্র তো।রেখে এসেছিলাম। এখন যদি কোন জংগী এটা ব্যবহার করে! আবার গেলাম কাস্টমার কেয়ারে। তারা।জানালেন এটার মানে আমার নামে দুটো সিম আছে। "কিন্তু আমার নামে তো কোন সিম নেই, আমার আত্মিয়কে দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছি!" "আসলে এই মেসেজটা আপনার আত্মিয়র উদ্দেশ্যে আপনার ফোনে পাঠানো হয়েছে "।
কিছুই বুঝতে পারলাম না।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



