somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গলের শিলা বিশ্লেষণ শুরু করেছে কিউরিওসিটি

২১ শে আগস্ট, ২০১২ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো ‘কিউরিওসিটি’ প্রথমবারের মতো লেজার ব্যবহার করে মঙ্গলের শিলাখণ্ড বিশ্লেষণ শুরু করেছে। লেজার রশ্মির সাহায্যে মঙ্গলের ভূপৃষ্ঠে ‘করোনেশন’ নামের একটি শিলাখণ্ড ভেঙে তা বিশ্লেষণ করছে কিউরিওসিটি।
কিউরিওসিটিতে রয়েছে অত্যাধুনিক গবেষণাগার হিসেবে খ্যাত ‘কেমক্যাম’ নামের একটি বিশেষ যন্ত্র। রাসায়নিক ও ক্যামেরা যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি কেমক্যাম শিলাখণ্ডের অণু বিশ্লেষণ করে পৃথিবীতে তথ্য পাঠাবে।
গত রোববার ১০ সেকেন্ড সময় ধরে লেজার রশ্মি নিক্ষেপ করে করোনেশনকে ভেঙে ফেলে কিউরিওসিটি। এরপর লেজারের শক্তি শিলাখণ্ডটির অণুকে আয়নিত উজ্জ্বল প্লাজমাতে রূপান্তরিত করে। নাসার গবেষকেরা এ প্লাজমা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মঙ্গলের মাটিতে অণুজীবের সন্ধান করবেন।
কেমক্যাম প্রকল্পের বিজ্ঞানী সিলভেস্টার মরিস বলেন, ‘কিউরিওসিটির লেজার বিশ্লেষণে যে তথ্য পাওয়া গেছে, তা পৃথিবীতে পরীক্ষায় পাওয়া তথ্যের চেয়েও উন্নত। আগামী দুই বছর ধরে এ ধরনের শিলাখণ্ড বিশ্লেষণ করে আমরা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কারের আশা করছি।’
শিলাখণ্ড বিশ্লেষণের কাজ শুরুর প্রাথমিক পরীক্ষা হিসেবে কিউরিওসিটির প্রথমবারের লেজার পরীক্ষা করেছে। এ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী পরীক্ষায় কাজে লাগানোর বিষয়ে আশাবাদী নাসার বিজ্ঞানীরা।
গবেষকেরা শিলাখণ্ড পরীক্ষার এ পদ্ধতির নাম দিয়েছেন ‘লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোকপি’। এর আগে নাসার গবেষকেরা পারমাণবিক চুল্লি বা সমুদ্রের তলদেশের মতো প্রতিকূল পরিবেশের তথ্য-উপাত্ত সংগ্রহে এ পদ্ধতি কাজে লাগিয়েছেন।
কিউরিওসিটির ‘কেমক্যাম’ নামের এই বৈজ্ঞানিক পরীক্ষাগার তৈরিতে যুক্তরাষ্ট্রের লস অ্যালামোস ল্যাবরেটরি ও ফ্রান্সের ন্যাশনাল স্পেস অ্যান্ড রিসার্চ এজেন্সির পাঁচ বছর সময় লেগেছে।
৬ আগস্ট মঙ্গলের মাটিতে অবতরণ করে কিউরিওসিটি। মঙ্গলে অবতরণের পর কিউরিওসিটির সব যন্ত্রাংশ ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেছেন গবেষকেরা। প্রথম দিকে মঙ্গলের তেজস্ক্রিয়া মাপতে আর যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেতে সময় কেটেছে কিউরিওসিটির। পরে এ যানের সফটওয়্যার প্রতিস্থাপন করেন গবেষকেরা। ১৯ আগস্ট থেকেই অণুজীব অনুসন্ধানে কাজ শুরু করেছে এ রোবোটিক যান। বর্তমানে মঙ্গলের গেইল কার্টারে অবস্থানরত কিউরিওসিটি আগামী দুই বছরে মাউন্ট শার্পের ওপর পৌঁছাতে চেষ্টা করবে। ডেইলি মেইল।
সূত্রঃ প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×