somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের মতো দেশে ধর্মীয় সংখ্যালঘু হওয়াটা বড় অভিশাপ, বড় অভিশাপ!

১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের মতো দেশে ধর্মীয় সংখ্যালঘু হওয়াটা যে কত বড় অভিশাপ তার তল পাওয়া দুষ্কর… ব্যাপক সংখ্যক মানুষের মাঝে রয়ে গেছে প্রচণ্ড পরিমাণ সাম্প্রদায়িক বিদ্বেষ এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অপরিসীম ঘৃণা এবং হিংসা… তা এদেশকে যে যতোই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরুক না কেন তাতে সত্যিকার অর্থে কিছুই আসে যায় না… দিনশেষে অল্প কিছু মানুষ বাদে এদেশে সবাইই মনে মনে সাম্প্রদায়িক বিদ্বেষ লালন করে… এটা অবশ্য শুধু আমাদের দেশেই নয় গোটা উপমহাদেশেই মোটমাট একই চিত্র… innocent people are suffering for only their religious identity and this is the outcome of a intense religious hatred which we are cultivating for a long time…. আমাদের মধ্যে এই সাম্প্রদায়িক ঘৃণার চাষাবাদ যদি বন্ধ না হয় তাহলে এই রকম হানাহানি এদেশে কখনো বন্ধ হবে না, এটাও নতুন করে বলার কিছু নেই… মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া এদেশে মুক্তি আসেনি সাম্প্রদায়িকতা থেকে, মুক্তি আসেনি স্বৈরতন্ত্র থেকে, মুক্তি আসেনি দুর্নীতি থেকে, দালালি থেকে, মুক্তি আসেনি এমন হাজারো রকমের অশিক্ষা, কুশিক্ষা আর সামাজিক অনাচার থেকে… মুক্তিযুদ্ধ করে দেশ মুক্ত হয়েছে বিদেশী শাসন থেকে, কিন্তু আমাদের সত্যিকারের মুক্তি আসলে আদৌ কি হয়েছে?
"তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে অতীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে।" হযরত মুহাম্মদ (স)
এই হাদিসটা আমরা কমবেশি সবাই শুনেছি বা পড়েছি... এমনও পড়েছি যে এক বিধর্মী বেদুঈন মসজিদে পেশাব করে দেয়ার পরও রাসুলুল্লাহ (স) তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং উত্তেজিত মুমিন মুসলমানদের তাকে কিছু না করার জন্য নির্দেশ দিয়েছিলেন... ইসলামের এতো কথা আমরা বলি, এতো নির্দেশ আমরা মানি, ইসলামের স্বার্থে বলতে গেলে জান কবুল আমাদের অথচ ইসলামের এই শিক্ষাটুকু নিতে আমরা কতোই না ভয়াবহ রকমের অপারগ... যেরকমের সহিংস মানসিকতা আমাদের মধ্যে বিরাজমান তাতে করে এদেশে ভবিষ্যতে হয়তো অন্য ধর্মের মানুষেরা আর থাকবে না, কিন্তু দেখা যাবে তখন কোনও না কোনও কারণে অজুহাত তুলে আমরা মুসলমানরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করে মরছি... উগ্র ধর্মান্ধতা, সাম্প্রদায়িক সহিংসতা কোনও জাতিকে আজ পর্যন্ত উপকার করেনি বরং উল্টোটাই করেছে, অন্তত আমাদের উপমহাদেশের ইতিহাস সেটার এক করুণ চিত্র এঁকে রেখেছে চিরকালের জন্য, তবুও এদেশের মানুষের কখনোই কোনও শিক্ষা হবেনা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৫
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×