somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয়রা কিরকম টক্সিক মানসিকতার দেখুন !!

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আগেরবারে পোস্ট দিয়েছিলাম আওয়ামী লীগ এর নেতাকর্মীরা আর তার সমর্থকেরা কিরকম টক্সিক বা বিষাক্ত মন মানসিকতার অধিকারী সেটা নিয়ে। আজ পোস্ট দিচ্ছি তাদের পুণ্যভূমি প্যায়ারা ভারত আর তার প্যায়ারা ভারতীয়রা কিরকম টক্সিক সেটা নিয়ে।
ভারতের দালাল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত ও বিতাড়িত হওয়ার সময় থেকেই ভারতীয়রা , বিশেষ করে তাদের মিডিয়াগুলো শুরু করেছে তাদের টিপিক্যাল বাংলাদেশ বিদ্বেষ আর ঘৃণার চাষাবাদ। সেই সাথে সাধারণ ভারতীয়রাও যেন প্রতিযোগিতা শুরু করেছে কে কতো বিদ্বেষ ছড়াতে পারে সেটা নিয়ে। তাদের মিডিয়াগুলো এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের পুরো বিষয়টি দেখাতে চাইছে পাকিস্তান আর আমেরিকার ষড়যন্ত্র হিসেবে। আওয়ামী লিগারদের অনেকে যেমন এই পুরো বিষয়টির পর বাংলাদেশকে যেমন আবারো পাকিস্তান বলতে পছন্দ করছে, তেমন ভারতীয় মিডিয়া আর সাধারণ ভারতীয়রাও এখন বাংলাদেশেকে “পূর্ব পাকিস্তান” হিসেবেই দেখতে চাইছে। একই সাথে সোশ্যাল মিডিয়ায় বিশেষত ফেসবুকে আমাদের নিয়ে যথারীতি আপত্তিকর সমস্ত বক্তব্য আর মন্তব্য করতেও শুরু করেছে। যে ছবিগুলো দিলাম সেগুলো দেখলেই বুঝতে পারবেন তাদের চিন্তাধারা। ফারাক্কা বাঁধ খুলে দিয়ে ডুবিয়ে মারার হুমকি নতুন করে দেয়া শুরু করেছে। একই সাথে ভারতীয় প্রত্যেকটি নিউজ চ্যানেল এর সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনগুলোতে ঘৃণার পর ঘৃণা উগ্লে দিচ্ছে।
কথা হচ্ছে যখন কারো বা কোনও জাতির মন মানসিকতা অন্ধ জাতীয়তাবাদ আর ধর্মান্ধতায় পুরোপুরি নিমজ্জিত বা আচ্ছন্ন থাকে তখন কেবলমাত্র নিজ দেশ বাদে অন্য সবাইকেই সে তার শত্রু ভাবতেই পছন্দ করে। সুযোগ পেলেই চড়াও হয়ে ক্ষতি করার চেষ্টা করে।
ভারত আর ভারতীয়রা এই ব্যাপারে রীতিমতো পি এইচ ডি ডিগ্রীধারী!!
আমাদের সাথে তারা আজ পর্যন্ত , বিশেষ করে আওয়ামী লীগ এর আমলে পুরোটা সময়জুড়ে কি আচরণ করেছে সেটা আপনারা প্রায় সবাই ভালোমতো অবগত আছেন বলে নতুন করে আর ফিরিস্তি দিলাম না।
তাদের এই টক্সিক আচরণের কারণে বলতে গেলে তার প্রতিবেশী কোনও একটা দেশের সাথেও তার সম্পর্ক ভালো নেই এবং থাকবেও না। চীন, পাকিস্তান আর বাংলাদেশের কথা না হয় নতুন করে আর নাই বা বললাম, শ্রীলংকা আর নেপালের মতো দেশের সাথেও তারা কি আচরণ করেছে আর করে সেটাও আমাদের দেখতে আর বাকি নেই।
বছরখানেক আগে নেপালে সব দিক থেকে অবরোধ করে কিরকম সঙ্কটের মুখে ফেলেছিল তাদের সেটা ভুলে যাওয়া যায় না।
ভুলে যাওয়া যায় না যে তামিল টাইগারদের দিয়ে বছরের পর বছর কি করে গৃহযুদ্ধের মধ্যে বন্দী করে রেখেছিলো শ্রীলঙ্কাকে।
এখনো সুযোগ পেলেই তাদের মতো ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন দেশগুলোকেও অপমান করে খাটো করে কথাবার্তা বলে ভারতীয়রা।
আর আমাদের কথা সেখানে নতুন করে বলে লাভ নেই।
পারলে বাংলাদেশকে পাকিস্তানের মতো হুমকি বলে প্রচার করে পারলে যেন আক্রমণ শুরু করে দেয় আর কি!! আওয়ামী লীগ আমলে বেশ কয়েকবারই শোনা গেছে সরাসরি বাংলাদেশ আক্রমণ করে দখল করার কথা।
আমাদের স্বাধীনতার প্রতি যথারীতি তাদের ঘৃণিত মনোভাব প্রকাশ পায় আকছারই। অবস্থাটা এমন যে আমাদের সবসময় তারা বুঝ দেয়ার চেষ্টা করে যে তারা কতোটা মহৎ যে তারা আমাদের পাকিস্তানীদের নির্যাতন থেকে মুক্তি দিয়ে তারা আমাদের স্বাধীনতা “দান” করেছে, “উপহার” দিয়েছে। আমাদের মুক্তিবাহিনী যেন কিছুই করেনি, যা করার ভারতীয় সৈন্যরাই করেছে। আর আমরা বাংলাদেশীরা তাদের সাথে সবসময় বেইমানী করে এসেছি, বিশ্বাসঘাতকতা করে এসেছি, ক্ষতি করে এসেছি!! আর বাংলাদেশ না কি বেঁচেই আছে “ভারতের দয়ার উপরে”। তারাই আমাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে!! তারা আমাদের না খাইয়ে রাখলে আমরা যেন মরেই যেতাম!!
আসল কথা তাদের অধীনতা আমরা মানতে চাই না বলে তাদের কাছে কাছে আমরা বেঈমান, বিশ্বাসঘাতক। ভারতীয়রা চায় সবসময় যেন আমরা তাদের পায়ের কাছে নতজানু হয়ে পড়ে থাকি কেননা তারা আমাদের “স্বাধীনতা দান করেছে”, আমাদের “জন্ম” দিয়েছে!!
এখন আপনারাই বলুন, সবসময় যাদের এইরকম মনোভাব তাদের সাথে কি ভালো সম্পর্ক রাখা সম্ভব?
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×