বিভৎস সব চিন্তাধারা, বিভৎস সব ভাব;
সব হারানোর ভয় এখনই,সৎ থাকাটাই পাপ!
বিদঘুটে ওই মানুষেরা, হিংসায় ভরা মন
সহ্য হয় না কারো ভাল, কওে গন্ডগোল।
স্বাধীনতার উদ্দেশ্য; হচ্ছে না পূরণ
লুটেপুটে খাচ্ছে ওরা, দেশের সম্পত্তি ও ধন।
অযোগ্যকে যোগ্য বানানো, অসৎ-কে সৎ
গবই হবে সত্যায়িত, থাকলে মামার হাত|
নির্বাচনের আগে অনেকেই,দেশকে ভালোবাসে
নির্বাচনের পরে তারা, আখের গোছাতে থাকে।
দেশের ভালো মুখে-মুখে, নিজের ভালো টাকায়
এই চিন্তায় বিভোর তারা, অন্যায় নেই তাই; কোথাও!
গ্রামের মানুষের সেবার জন্য, শহরেতে থাকে
মাঝে মাঝে এলাকাবাসীর জন্য, মাজার জিয়ারত করে!
হায়রে আমার মাতৃভূমি, হায়রে আমার দেশ
এই কি তুই চেয়েছিলি, পেয়ে শত ক্লেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



