আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুনলাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভাল লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক তর সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, তোমার জন্য হাসে অনরম ¯িœগ্ধ বিকেল
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালবাসো সব সৃষ্টিকে (২)
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক তর সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ, তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে (২)
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক তর সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুনলাগা
আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভাল লাগা
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক তর সুন্দর উচ্ছল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



