আপনারা কি বাংলাদেশের সচেতন নাগরিক? যদি তা হয়ে থাকেন তবে আরও একটি প্রশ্ন আপনাদের কাছে "আপনি কি স্বাধীন?"
এবার আমার মতামতে আসি।
আমি মনে করি আমরা স্বাধীন না কারণ আমি রাস্তায় বের হলে নিরাপদ বোধ করি না, মনে হয় নম্বরহীন গাড়ি আমার শরীরকে এখনই পিঁষে দেবে, রাজনৈতিক সন্ত্রাসীরা হয়তো আমার দেহকে ছিন্নবিচ্ছিন্ন করে আনন্দে নাচবে।
আমার বাড়ি সুন্দরবনের পাশে, সেখানে গেলেও রাতে বাঘের চেয়ে বেশি ভয় হয়, ডাকাতের; যারা নিরীহ জেলেদের কষ্টার্জিত টাকা থেকে জোর করে ভাগ বসায়, গরীবের রক্ত জল রক্ত সম্পদে হাত দেয়।
কোন সরকারী অফিসে গিয়ে যদি দেখতে হয় টাকা ছাড়া আমার ফাইল স্বাক্ষর হচ্ছে না, কিম্বা আমার পরিচিত কেউ মিথ্যা অপবাদ নিয়ে ক্ষমতাশালী কোন ব্যক্তির হেয় হচ্ছে, তখন মনে হয় আমি/ আমরা স্বাধীনতা পায়নি; পেয়েছে ওরা।
আমার আরো খারাপ লাগে, যখন কোন ব্যাক্তির মুখে শুনি “শুয়োরের বাচ্চা মালোয়ান”। (অন্যায়ের প্রতিবাদ করলে)
সত্যিই কি আমরা গনতন্ত্রের সুফল পাচ্ছি, নাকি বলীর পাঁঠা বা কোরবানীর পশুর মত পাঁচ বছর পরপর আমরা সাধারন জনগন বলী/ কোরবানীর শিকার হচ্ছি।
অযথা রাজনৈতিক সংহিসতায়, প্রশাসনের অব্যবস্থাপনায় দেশের মেধাবী মুখে অপমৃত্যু, নিরাপত্তাসহ অন্যান্যবিষয়ের সমন্নয়হীনতার অভাবে মেধারী মুখের দেশ ত্যাগ বাংলাদেশের তথা আমাদের জাতীর জন্য হুমকি নয় কি।
আমার মতের সাথে যদি আপনাদের মত মেলে তবে একটু ভেবে দেখবেন “দেশের স্বাধীনতা তখনই বিপন্ন হয়, যখন জনগনের স্বাধীনতা লোপ পায়”।
(**বিশেষ দ্রষ্টব্য: আমার লেখা পড়ে হতাশ হবেন না, আমি তো শুধু না বোধক বিষয়গুলো নিয়ে লিখেছি। হ্যাঁ বোধক বিষয়গুলো নিয়ে লিখলে শেষ করা যাবেনা। আর দেশের স্বাধীনতা নিয়ে কথা বলার মত ব্যক্তি আমি নই।**)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



