somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শিক্ষকের মৃত্যু যেখানে খুব স্বাভাবিক ঘটনা

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব খারাপ লাগলো খবরটা শুনে । শিক্ষকদের আন্দোলন " পিপার স্প্রে " দিয়ে ছত্র-ভঙ্গ করার সময় একজন মারা গেছেন । আরো খারাপ লাগলো যখন শুনি একজন মন্ত্রী বলেন, এতে নাকি মৃত্যুর সম্ভাবনা নেই । উনার জ্ঞাতার্থে বলি Los Angeles Times অনুসারে ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন আন্দোলনে এই স্প্রের জন্য । American Civil Liberties Union (ACLU) এর নথিভুক্ত তথ্য মতে, ১৯৯৩ এ পুলিশ কাস্টেডিতে ২৭ জনের মৃত্যুর কারণ এই পিপার স্প্রে । ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ব্রাজিলে এই স্প্রে ব্যবহারে মৃত্যুর উদাহরণ ভুরি ভুরি আছে ।

পিপার স্প্রে "Oleoresin Capsicum" নামেও পরিচিত । যার প্রধান উপকরণ হচ্ছে capsaicin আর কিছু ক্যামিকেলের এরোসল ফর্ম । এর ক্ষতিকারক দিক গুলোর কথা আর কি বলবো । সাময়িক চোখ জ্বালাপোড়া থেকে শুরু করে কর্নিয়ার স্থায়ী ক্ষতি করতে পারে এটি । এই স্প্রের ওভারডোজ দৃষ্টিশক্তিকে করতে পারে চিরদিনের জন্য ক্ষীণ । আর মহান পুলিশরা(!) নিশ্চয়ই ডোজ মেপে এই স্প্রে দেন না । যাদের অ্যাজমার সমস্যা আছে তাদের কাছে এই স্প্রে সাক্ষাৎ বিষ । ইউরোপে এই স্প্রে ব্যবহার করা হয় পাগলা কুকুর বা অন্যান্য ভয়ঙ্কর প্রাণী নিয়ন্ত্রণে । আর আমাদের দেশে এই স্প্রে ব্যবহার হচ্ছে শ্রদ্ধেয় শিক্ষকের উপর !!!!!! এই লজ্জা কোথায় রাখি ।

আমার বাবা একজন শিক্ষক । আমাদের দুই ভাইকে ইউনির গন্ডিতে পাঠাতে কি যে পরিশ্রম করেছেন তা দেখেছি । আজ ওই শিক্ষকের এর জায়গায় আমার বাবাও হতে পারতো । প্রতিবার সরকার বদলের সময় শিক্ষকদের মনে একটা ক্ষীণ আশা থাকে । এই সরকার নিশ্চয়ই তাদের কথা ভাববে । তাদের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হবে । সরকার বদলায় । তাদের প্রতিশ্রুতিও বদলায় । শুধু বদলায় না তাদের ভাগ্য ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×