ছোটোবেলায় লোডশেডিং মানে ছিলো হটাত পাওয়া এক টুকরা আনন্দের মত । কারেন্ট চলে গেলে আর এক মুহুর্ত পড়ার টেবিলে বসে থাকা নয় । হৈ হৈ করতে করতে বাসা থেকে বের হয়ে আসতাম, আরো সাথে সাথে বের হয়ে আসতো আশে পাশের বাসার সব পোলাপান । শুরু হতো লুকোচুরি খেলা । বাসার মা-ঠাকুরমারা বের হয়ে বসতো উঠোনে, হাটে তাল পাখা নিয়ে । গপ্পোবাজ দুই একজন কাকীও হাজির হতো । শুরু হতো ইনাদের গপ্পের আসর । বাবা সব দিন বাসায় থাকতো না । যেদিন থাকতো, বারান্দার এক কোণায় বসে গুণ গুণ করতে সুর ধরতো, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা । মাঝে মাঝে কাকা হারমোনিয়াম আর তবলা নিয়ে শুরু করতো গান, ধিতাং ধিতাং বোলে, কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় । এই আনন্দের মধ্যেও মাঝে মাঝে চলতো আম, পেয়ারা, করমচা, কাগজী লেবু চুরির মিশন । যখন গান, গপ্পো, খেলা চলছে পুরোদমে তখন হটাত করেই চলে আসতো ইলেক্ট্রিসিটি । মা শুরু করে দিত ডাকাডাকি । কি আর করা, মান খারাপ করে ফিরতাম বাসায় । বাসায় ঢুকেই দুই ভাই দৌড়ে যেতাম মোমবাতির কাছে ফুঁ দিয়ে নিভানোর জন্য । কারণ যে মোমবাতি নেভাবে তার হ্যাপি বার্থ ডে, অন্য জনের না । আর তারপর আপেক্ষায় থাকতাম আবার কবে লোডশেডিং হবে । চাওয়ার মত চাইলে নাকি কোনো ইচ্ছেই অপুর্ণ থাকে না । সেটা এখন বুঝতে পারছি । ছোটো বেলার এই চাওয়া এখন ঘণ্টায় ঘন্টায় পূরণ হচ্ছে ।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।