somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ এবং র‍্যাবের ধরা পড়া অভিযুক্তদের নিয়ে দুই রকমের বয়ান কেন?

২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল ঢাকার কেরানীগঞ্জে রুপালি ব্যাংকে ডাকাত দল কে গ্রেফতার করা নিয়ে র‍্যাব ও পুলিশের বক্তব্য বিভ্রান্তিকর! র‍্যাবের বয়ান হতে শোনা যায় যে তিনজন ব্যাংকে প্রবেশ করেছিল তাদের সাথে ছিলো দেশীয় অস্ত্র কিন্তু পুলিশের বয়ান থেকে শোনা যায় ডাকাতদের অস্ত্রগুলো নাকি সব খেলনা পিস্তল! পুলিশ বলছে ডাকাতেরা নাকি ফ্যান্টাসি থেকে এমন কাজ করেছে আবার বলছে কিডনী রোগীকে সাহায্য করার জন্য এমন কাজ করেছে। কোন কথাই ঠিক ঠাক ভাবে মিলছে না। মিডিয়াতে দেখাচ্ছে আইফোন কেনার জন্য ডাকাতি করতে গিয়েছিল।

র‍্যাব এবং পুলিশেত দুইরকম বয়ান জুলাই অভ্যুত্থানের পর এইবারই প্রথম নয়। বগুড়ায় ছেলে কতৃক মাকে হত্যার অভিযোগের সময় র‍্যাব ও পুলিশের কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। র‍্যাব দাবী করেছে ছেলে মাকে মেরেছে এবং তারা এই বক্তব্যে অনড় ছিলো। অন্যদিকে পুলিশ বলছে ছেলে মারেনি বরং ভাড়াটিয়াই হত্যা করেছে।

এই ধরণের ব্যাংক ডাকাতির সময় জিম্মি করার ঘটনা নিসন্দেহে বড়ো ধরণের ক্রাইম। এসবের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক অবস্থান নিতে হবে। দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করে নতুন কাউকে নিয়োগ দিতে হবে। দেশের আইনপরিস্থিতি খুবই খারাপ। এখনও লুটের দেড় হাজার অস্ত্র এবং ২ লাখ রাউন্ড গুলি উদ্ধার হয় নি। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, দেশ নাকি আল্লায় চালাচ্ছেন।

বাংলাদেশের তরুণদের মধ্যে বিভিন্ন বিদেশি মুভি ও সিরিজের কু প্রভাব দেখা যাচ্ছে। সাউথ ইন্ডিয়ার মারকাটারি ছবিতে যে সব ভায়োলেন্স দেখানো হয় তা তরুণ প্রাণে দাগ কাটে। মানি হাইস্টের মতো সিরিজ দেখে কিশোর ও তরুণেরা ব্যাংক ডাকাতির মতো অপরাধ সংঘটিত করার প্রেরণা পায়। বর্তমান মুভি ও সিরিজ গুলোতে নেগেটিভ ক্যারেক্টার গুলোকে হিরো হিসাবে প্রমোট করা হচ্ছে যার ফলশ্রুতিতে কিশোর ও তরুণেরা এমন কাজে জড়িয়ে পড়ছে। পাবজি এবং ফ্রি ফায়ার দেখে ছেলে পুলেরা যুদ্ধ, ভায়োলেন্স ও মারামারি শিখছে। এদের এখনই থামানো সম্ভব না হলে ভবিষ্যৎ অন্ধকার!
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×