somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স একুশ করার সুপারিশ কেন করা হলো?

১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি বাংলাদেশে পড়াশোনা করে থাকলে বলুন তো কত বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করেছেন ? আমার নিজের ক্ষেত্রে যতদূর মনে পড়ছে ২৩ বছর সময় লেগেছে গ্রাজুয়েশন কমপ্লিট করতে। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি উহা মিলিটারীদের ইউনিভার্সিটি হিসাবে লরিচিত যেখানে সেশনজট নাই। আমার সাথের অনেক বন্ধুরা সরকারি চাকুরির প্রিপারেশন নেয়ার জন্য ঠিক মতো একাডেমিক পড়াশোনা করতো না। উহারা বিসিএস ক্যাডার হবে তাই অনার্স থার্ড ইয়ার থেকে পড়াশোনা করতো চাকুরির জন্য। এতে গবেষণা ও রিসার্চ পেপারের বারোটা বেজে গিয়েছিল। আমি এত মেধাবী ব্যক্তি নই তাই একাডেমিক পড়া শেষ করতেই হিমশিম খেতাম। চাকুরির জন্য পড়াশোনা তাই অনার্স রানিং থাকার সময় করি নাই। পোস্ট গ্রাজুয়েশনের সময় আমার সরকারি চাকুরির টুকটাক পড়া শুরু হয়। তখন থেকে বাংলাদেশের সংবিধান, সংসদ সহ সকল প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। ইউনিভার্সিটির এডমিশনের সময় অতো ডিটেইলস পড়া লাগেনি তাই পড়তে গিয়ে অলমোস্ট সব কিছুই নতুন মনে হয়েছিল।

জুলাই অভ্যুত্থানের পর আমাদের দেশে আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে তার জন্য কতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন বদিউল আলম মজুমদার। তার নেতৃত্বাধীন কমিশন সুপারিশ করেছে সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ থেকে আরো এগিয়ে এনে ২১ বছর করার জন্য। তাছাড়া সংসদে তরুণদের জন্য ১০ ভাগ সিট বরাদ্দ করার সুপারিশ করেছে কমিশন।

মূলত জুলাই অভ্যুত্থানে যেসব তরুণ অংশগ্রহণ করেছিল তাদের বেশিরভাগের বয়স ২৫ এর কম। তারা যেহেতু শেখ হাসিনার মতো এত বড়ো বিগ ফিশের পতন ঘটায়েছে এদের সংসদ সদস্য হওয়ার জন্য যোগ্য হিসাবে বিবেচনা করা উচিত। শেখ হাসিনা ও আম্লিকের পতন ঘটানো চাট্টিখানি ব্যাপার নয় বলে সংস্কার কমিশনের ধারণা হয়েছে।

১৮/২০/২১ বছর বয়সী ছেলে/মেয়েদের যুদ্ধের জন্য যোগ্য হিসাবে বিবেচনা করলেও দেশ পরিচালনার জন্য উহারা কতখানি যোগ্য? তাদের অভিজ্ঞতা ও পড়াশোনা কি আছে? বাংলাদেশের মতো এত জটিল একটি দেশে সংসদ সদস্য হিসাবে এত কম বয়সী ছেলে যার গ্রাজুয়েশন কমপ্লিট করার সময় পায়নি সে কিভাবে উত্তম ভাবে দেশের আইনপ্রণেতা হবে। একুশ বছর বয়সী একটি ছেলের ব্রেইন পরিপূর্ন ভাবে ডেভোলপ করে না বলে বিজ্ঞানের শত শত রিসার্চ রয়েছে। কিন্তু সকল কিছু থোড়াই কেয়ার করে একুশ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচন করার সুপারিশ কিভাবে কেউ করতে পারেন? যতদূর শুনেছি বেশ কয়েকটি দেশে চল্লিশ বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া, ত্রিশ বছর বয়সের নিচে মন্ত্রী হওয়ার ঘটনা পর্যালোচনা করে নাকি এমন সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের সাথে অন্য দেশের তুলনা চলে ? উন্নত দেশে সব কিছু পরিচালিত হয় সিস্টেমেটিক ওয়েতে। সেখানে কত বছর বয়সে আপনি প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন কিছুই ম্যাটার করে না। কিন্তু বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার জন্য যথেষ্ট প্রায়োগিক অভিজ্ঞতা প্রয়োজন। তাছাড়া সংসদ সদস্য নির্বাচনের জন্য একজন বেকার যে কোন পেশার সাথে জড়িত নয় সে কিভাবে খরচ বহন করবে?। বাংলাদেশে একুশ বছর বয়সী ৮০ ভাগ তরুণ বেকার থাকে। এসব বিষয় কি কমিশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করতে ভুলে গিয়েছিলেন?

বাংলাদেশে অধিকাংশ সুশীলদের প্রায়োগিক জ্ঞান কম। এদের নিয়োগ দেয়া হয়েছে সংস্কারের জন্য। যদি প্রতিটি কমিশনে একজন করে রাজনৈতিক ব্যক্তিত্ব রাখা হতো এমন উদ্ভট সিদ্ধান্ত তারা নিতেন না। নিজেরা সারাজীবন এনজিও চালিয়ে বিদেশি টাকায় ও বিদেশি জ্ঞানে জীবন অতিবাহিত করেছেন। এখন হয়েছেন সংস্কার কমিশনের প্রধান। আর কি ভালো সংস্কার জাতি আশা করবে এদের কাছ থেকে?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১:১৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×