somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় নেতারা থাকতে কেন বিদেশি নেতাদের অনুসরণ করতে চাচ্ছে বৈষম্যবিরোধীরা ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নতুন দল গঠন নিয়ে মন্তব্য করেছেন । তার মতে কেন ছাত্ররা জাতীয় নেতাদের পথ অনুসরণ না করে বিদেশি নেতাদের অনুসরণ করছে সে ব্যাপারে প্রশ্ন করেছেন। আলালের মতে যে দেশে মওলানা ভাসানী, শেরে বাংলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো নেতা জন্মেছেন তাদের কে পাশ কাটিয়ে কেন ইমরান খান, কেজরিওয়াল ও এরদোয়ান কে অনুসরণ করবে তারা ? তিনি বিস্মিত হয়ে বলেছেন বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওঠা সন্তানেরা কেন এখন বিদেশি রাজনীতিবিদ দের আদর্শ অনুসরণ করতে চায় যেখানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন !

বিএনপি নেতার বক্তব্যে কিছুটা হতাশা ছিলো। কিন্তু দিনশেষে এর জন্য দায়ী প্রচলিত রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের অধিকাংশ তরুণেরা প্রচলিত রাজনৈতিক দলগুলোর উপর বিরক্ত। এতে রাজনৈতিক দলগুলোর দায় শতভাগ। যেসব রাজনৈতিক দলগুলোর আদর্শ ছিলো তারা আজ আদর্শ বিচ্যুত হয়ে জনসাধারণের রোষের মুখে পড়েছে। কিছু দলের বিশেষ কোন আদর্শ নেই বরং অন্য দলের বিরোধিতা করার মধ্য দিয়ে তাদের জন্ম হয়েছে। আবার কোনো কোনো দল দেশ স্বাধীনের বিপক্ষে ছিলো এবং স্বাধীনের পর তারা দেশের মানুষ কে গোমরাহীর পথে নিয়ে গিয়েছিল।

আওয়ামী লীগের কথাই চিন্তা করা যাক, এরকম একটি ঐতিহ্যবাহী দল যার প্রতিষ্ঠাতা মওলানা ভাসানীর মতো নেতা ছিলেন সে দল সময়ের বিবর্তনে একটি পরিবারতান্ত্রিক দলে পরিণত হয়েছে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক জনপ্রিয় নেতা হতে বর্তমানে কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার পিতা হিসাবে সবখানে জুতার বাড়ি খাচ্ছেন। আওয়ামী লীগের মতো আদর্শ নিয়ে ছাত্ররা রাজনীতি করলে তাদের সেক্যুলার ও বামপন্থী ট্যাগ খেতে হবে যা অতি ধর্মপরায়ণ মানুষের নিকট অস্বস্তিকর । তবে আওয়ামী লীগ কোন সেক্যুলার দল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিএনপির রাজনীতির মূল নীতি হচ্ছে সেনাবাহিনী ও জাতীয়বাদ চেতনা। ছাত্ররা এই ধরণের কোনো দলের আদর্শ অনুসরণ করতে চায় না। বিএনপির অতীত ইতিহাস নিয়ে ছাত্ররা ওয়াকিবহাল। ছাত্ররা কোন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনে আগ্রহী নয়। তারা সাম্য, ন্যায্যতা ও সুশাসন কে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে চায়। অতীত রাজনীতিবিদ দের মতো তারা বিতর্কিত হতে চায় না।

জুলাই অভ্যুত্থানের অনেক নেতা মওলানা ভাসানীকে অনুসরণ করে বলে শোনা যায়। মাস্টারমাইন্ড মাহফুজ মওলানার পালনবাদে বিশ্বাসী বিপ্লবী। তাছাড়া অন্যতম বিপ্লবী আকতার হোসেন কে তার অনুসারীরা এ যুগের মাওলানা ভাসানী বলে থাকেন। ছাত্রলীগের নৃশংসতার বিরুদ্ধে ডাকসুর সাবেক এই নেতা বরাবর সোচ্চার ছিলেন। বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি নামে একটি রাজনৈতিক প্লাটফর্মের প্রতিষ্ঠাতা আকতার হোসেন। বর্তমান সমন্বয়ক উপদেষ্টাদের মধ্যে নাহিদ ও আসিফ এই সংগঠনের সদস্য ছিলো। জুলাই অভ্যুত্থানে দলটির ভূমিকা প্রশংসনীয়।

মূলত রাজনীতিবিদ দের সততার অভাব ও জনগণের প্রতি অবজ্ঞা অবহেলার কারণ ছাত্ররা বিদেশি নেতাদের অনুসরণ করতে চায়। জেন-জি জেনারেশন জাতীয় নেতাদের প্রতি সম্মান প্রদর্শন করে না কারণ পাঠ্যপুস্তক থেকে তারা যতটুকু জানতে পেরেছে তার সাথে বর্তমানে তাদের অনুসারীদের মধ্যে সে আদর্শ লেশমাত্র নেই। জেন-জি'রা জাতীয় নেতাদের আদর্শ ও রাজনীতির উপর বিশ্বাস রাখতে পারছে না। এর সম্পূর্ণ দায় বাংলাদেশের রাজনীতিবিদ দের নিতে হবে।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৯
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×