somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চান ?

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ভালো নেই। জুলাই অভ্যুত্থানের পর যে আশা ও আকাঙ্খা মানুষের মধ্যে ছিলো ছয়মাস পর তা অনেকটাই ফিকে হতে চলেছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়েছে বাংলাদেশ। সর্বশেষ তাতে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ! বাংলাদেশকে বরাদ্দকৃত অর্থ নয়ে রীতিমতো এটম বোমা ছাড়লেন মুখ দিয়ে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে পাঠানো তহবিল বন্ধের ঘোষণা দিয়েছেন। এরকম ঘোষণায় বাংলাদেশের জন্য অনুমোদিত তহবিল স্থগিত হয়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেখানেই থামলেন না। বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে যুক্তরাষ্ট্র অনুদান পাঠিয়েছে বলে দাবী করেন ডোনাল্ড ট্রাম্প ! ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে আমরা জানতে পারি প্রায় ২৯ মিলিয়ন ডলার বা ৩৫০ কোটি টাকা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীল করার জন্য বাইডেন প্রশাসন অনুমোদন দিয়েছিলো।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে সিদ্ধান্ত নিয়েছেন এই সহযোগিতা বন্ধ করে দিবেন। বাংলাদেশের একটি বেনামি প্রতিষ্ঠানের মাত্র দুইজন কর্মী এই অর্থ পেয়েছেন বলে কটাক্ষ করেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে সম্প্রতি ইউএসআইডির কর্মকান্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত বাংলাদেশের অনুদানের সহযোগী প্রতিষ্ঠান ছিলো ইউএসআইডি। এই সংস্থার মাধ্যমে বিদেশে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করা হতো। ডোনাল্ড ট্রাম্প ইউএসআইডি বন্ধের জন্য জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জুলাই অভ্যুত্থানের পর থেকেই ভারত দাবী করে আসছে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকার সিআইএ ও পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই অভ্যুত্থান কে একটি স্পন্টিনিয়াস মুভমেন্ট মনে করে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের পতনের জনআকাঙ্খা বাস্তবায়ন হয়েছিলো জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের শাসকদের লা-পরোয়ার কারণে এখন খোদ অভ্যুত্থান হুমকির মুখে পড়েছে। মোদি-ট্রাম্পের বৈঠক নিয়ে ইন্টেরিম সরকার ভিতরে শংকিত থাকলেও বাইরে তারা ড্যাম কেয়ার মনোভাব দেখিয়ে জনগন কে আশ্বস্ত করার চেষ্টা করে কিছুটা সফল হয়।

ইলন মাস্কের সাথে বৈঠক করলেও তা কোন সুস্পষ্ট এজেন্ডা ভিত্তিক ছিলো না। নরেন্দ্র মোদির সফরের পর ডোনাল্ড ট্রাম্প যেন সংবাদ সম্মেলনে একের পর এক শব্দ বোমা নিক্ষেপ শুরু করলেন। ট্রাম্পের বাংলাদেশ নিয়ে নিজস্ব কোনো এজেন্ডা আছে ? আমেরিকার ইতিহাসে এভাবে খোলামেলা ভাবে অন্য দেশের রাজনীতিতে আমেরিকার প্রভাব খাটানোর সিদ্ধান্ত নিয়ে কোন প্রেসিডেন্ট আলোচনা করেনি। যদি থলেতে আরো বিড়াল থেকে থাকে এবং ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিড়াল থলের মধ্য থেকে বের করতে থাকেন তবে বাংলাদেশের কিছু এনজিও ও অনেক ব্যক্তিবর্গ নিশ্চিত বিপদে পড়তে যাচ্ছেন। পরাজিত শক্তি তখন সে সব প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ কে টার্গেট করে আঘাত আনার চেষ্টা করবে আর সরকারের পক্ষ থেকে বসে বসে তা দেখা ছাড়া কোনো উপায় থাকবে না । রাষ্ট্রের উপর সরকারের পুরোপুরি কতৃত্ব এখনো প্রতিষ্ঠিত হয় নি। এ যেন অনিবার্য সংঘাতের পূর্ব লক্ষণ ইশান কোণে মেঘের মতো জমাট বেঁধেছে !
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×