somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন: প্রতারকদের ভীড়ে বাধাগ্রস্ত হচ্ছে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা কার্যক্রম !

১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই গণ-অভ্যুত্থানে আহত হওয়ার ভুয়া দাবি করে সহায়তার টাকা নিতে গিয়ে ফাঁস হয়েছেন মামি-ভাগনে ফারহানা ইসলাম ও মহিউদ্দিন সরকার। তাঁদের জমা দেওয়া এক্স-রে রিপোর্ট যাচাই করে দেখা যায়, দুটো রিপোর্ট হুবহু এক! পরে তাঁরা স্বীকার করেন, আন্দোলনে আহত হননি। এসব ভুয়া নথি তৈরি করে দিয়েছিলেন ফারহানার স্বামী নাজিরুল বাশার, যিনি কেরানীগঞ্জের নিউ লাইফ জেনারেল হাসপাতালের একজন মালিক।

এই ধরণের ঘটনা বিচ্ছিন্ন নয়। ফাউন্ডেশনে সহায়তার জন্য ভুয়া দাবি নিয়ে আসছেন অনেকে—কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছেন, কেউবা ডাবের আঘাতে জখম হয়েছেন। কিন্তু সবাই নিজেদের আন্দোলনে আহত বলে চালিয়ে দিতে চাইছেন ! এ পর্যন্ত ৫০টির বেশি প্রতারণার ঘটনা ধরা পড়েছে, তিনটি মামলা হয়েছে, এবং তিন লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জনের পাঠানো ১৯৯টি আবেদনের মধ্যে ১৫৬টিই ভুয়া বলে সন্দেহ করা হচ্ছে। যাচাইয়ের ফাঁক গলে অনেকেই টাকা নিয়ে গেছেন। এদিকে, টাকা তুলে প্রতারণা ধরা পড়ার ঘটনাও কম নয়। পাবনার চামেলী বেগম তাঁর ১৬ বছর বয়সী ভাইকে আহত সাজিয়ে এক লাখ টাকা তুলেছিলেন। পরে ধরা পড়লে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, মাসুম হোসেন নামে এক ব্যক্তি আন্দোলনে আহত হননি এমনদের তালিকায় ঢুকিয়ে টাকা হাতিয়ে নিতেন—প্রতি লাখ টাকায় তাঁর কমিশন ছিল ৫০ হাজার!

প্রতারকদের দৌরাত্ম্যে প্রকৃত আহত ও শহীদ পরিবারের সহায়তা পেতে বিলম্ব হচ্ছে। অনেক পরিবার অর্থকষ্টে দিন কাটাচ্ছে। এখনো নিহত ও আহতদের তালিকা চূড়ান্ত হয়নি। সরকারিভাবে এখন পর্যন্ত ৮৩৪ জন শহীদ এবং ১২,০৪৯ জন আহত হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। ফাউন্ডেশন থেকে ৬৮৬ জন শহীদের পরিবার এবং ৩,৭১৯ জন আহত ব্যক্তিকে সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু ফাউন্ডেশনের জনবল সংকটের কারণে যাচাই-বাছাইয়ে সময় লাগছে, যা প্রকৃত ভুক্তভোগীদের হতাশ করছে।

ফাউন্ডেশনের ভাবমূর্তি রক্ষায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। প্রতারণার এই প্রবণতা বন্ধ না হলে প্রকৃত ভুক্তভোগীরা সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হবেন, আর আন্দোলনের শহীদদের আত্মত্যাগ অপমানিত হবে!

বাংলার ডাক !
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:০৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×