somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেজেশকিয়ান ও আরাগচি কেন ট্রাম্পের টার্গেট লিস্টে নেই?

০২ রা মার্চ, ২০২৬ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তেহরানের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এক অদ্ভুত সমীকরণ মেলাচ্ছে ইরানিরা। যে অভিযানে আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে দাপুটে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সামরিক ও পুলিশ বাহিনীর ৪৮ জন শীর্ষ নেতাকে নিমেষেই নির্মূল করা হলো, সেই একই আগুনে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অক্ষত থাকাটা কেবলই কাকতালীয় হতে পারে কি ? গোয়েন্দা বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্যুতি নয়, বরং নিখুঁতভাবে ডিজাইন করা একটি ডেকাপিটেসন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্ব ছেঁটে ফেলার অপারেশন।

ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই হামলার সাফল্য নিয়ে চরম দম্ভোক্তি করেছেন। তিনি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সম্ভাব্য প্রায় সব উত্তরসূরিই এখন মৃত। ট্রাম্পের ভাষায়, "আমরা যাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছিলাম, তারা কেউই আর ক্ষমতায় আসতে পারবে না; কারণ তারা সবাই মৃত। এমনকি দ্বিতীয় ও তৃতীয় সারির নেতারাও নিহত হয়েছেন।" খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, "তিনি মারার আগেই আমি তাকে শেষ করেছি।" ট্রাম্পের এই সরাসরি স্বীকারোক্তি প্রমাণ করে যে, এই নিধনযজ্ঞ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ব্যক্তিগত পর্যায়ের টার্গেট।

ট্রাম্পের এই কৌশলের পেছনে কাজ করছে তার প্রিয় ভেনেজুয়েলা মডেল। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেছেন যে, তিনি ইরানেও এমন এক ক্ষমতা হস্তান্তর চান যেখানে প্রশাসনিক কাঠামো টিকে থাকবে কিন্তু শীর্ষ নেতৃত্ব বদলে যাবে। পেজেশকিয়ান ও আরাগচি—দুজনেই সংস্কারপন্থী হিসেবে পরিচিত এবং পশ্চিমাদের সাথে দরকষাকষিতে অভ্যস্ত। ট্রাম্প সম্ভবত তাদের প্রয়োজনীয় মিত্র হিসেবে দেখছেন। তাদের জীবিত রাখা হয়েছে যাতে যুদ্ধের চূড়ান্ত ধ্বংসযজ্ঞের পর তেহরানের পক্ষ থেকে কোনো বৈধ কর্তৃপক্ষ নতুন কোনো চুক্তিতে সই করতে পারে এবং একটি নমনীয় নতুন প্রশাসন গড়ে তুলতে পারে।

যারা নিহত হয়েছেন, তাদের প্রোফাইল ছিল আপসহীন এবং ইসরাইলের অস্তিত্বের প্রতি চরম হুমকি। আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর বা পুলিশ গোয়েন্দা প্রধান জেনারেল রেজায়িয়ানদের বেঁচে থাকা মানেই ছিল গেরিলা যুদ্ধের দীর্ঘসূত্রতা। অন্যদিকে, আহমাদিনেজাদ ছিলেন জনগণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এক ফায়ারব্র্যান্ড নেতা। ট্রাম্পের ভাষায়, তার কাছে খুব ভালো তিনটি বিকল্প রয়েছে যারা আগামীতে ইরান পরিচালনা করবেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পেজেশকিয়ান ও আরাগচি হয়তো সেই তালিকারই অংশ যারা পুরোনো কট্টরপন্থীদের সরিয়ে মার্কিন স্বার্থের অনুকূলে কাজ করবেন।

সবচেয়ে বড় বিতর্কটা দানা বেঁধেছে আরাগচির সন্দেহজনক গতিবিধি নিয়ে। হামলার ঠিক আগমুহূর্তে আরাগচির ওমান সফর এবং ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে তার ব্যক্তিগত বার্তা পাঠানো নির্দেশ করে যে, পর্দার আড়ালে কোনো সেফ প্যাসেজ ডিল হয়ে থাকতে পারে। খামেনি বা আহমাদিনেজাদের মতো নেতাদের নিখুঁত লোকেশন হয়তো কোনো গোপন চুক্তির বিনিময়ে হাতবদল হয়েছে। ট্রাম্পের তৈরি করা এই ‘মডেল সরকারে’র পুতুল হিসেবে তারা কাজ করবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। এই মৃত্যুমিছিলের মাঝে যদি তারা টিকে যান এবং নতুন কাঠামোর অংশ হন তবে রাজনৈতিক আপসের এক চরম দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৬ রাত ১০:০৯
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×