somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমি গর্বিত, আমি বাঙ্গালী "

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি কি গর্ব অনুভব করেন? অনেকেই বিস্ময়ের সাথে উত্তর দিবে কেন নয়! অবশ্যই আমি গর্ব অনুভব করি। যে দেশ ৩০ লক্ষ প্রাণ আর ২ লক্ষ মা - বোনের সম্ভ্রম এর বিনময়ে পেয়েছি, যে দেশে অগণিত বীরের জন্ম হয়েছে,সে দেশে বসবাস করা সত্যিই গর্বের। রক্ত আর সম্ভ্রমের বিনিময়ে দেশ পেয়েই যদি আপনি গর্ব অনুভব করেন তবে আমি মনে করি আপনি ভুলের সাগরে নিমজ্জিত হয়ে আছেন। একজন মানুষ কখন তার দেশের নাগরিক হিসাবে গর্ব অনুভব করতে পারে, সেটা আপনাকে জানতে হবে।
আজকের দিনের দেশপ্রেমিক, জাতীয়তা বাদে বিশ্বাসী তথাকথিত বুদ্ধিজীবি, টকশোজীবি, সরকারীদল বা বিরোধীদল, যাদের সার্বক্ষণিক আলোচনা উন্নত সমাজ ব্যবস্থা বা টেকসই উন্নয়ন, তারা কতটুকু আমাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক পরিবেশের পরিবর্তনে ভূমিকা রাখতে পেরেছেন? কতগুলো মানুষের মনে তারা সাংস্কৃতিক ও অর্থনৈতিক সচেতনতা গড়ে তুলতে পেরেছেন? স্বধীনতা পর আমাদের রাজনৈতিক পটভূমিরই বা কতটুকু পরিবর্তন করতে পেরেছেন? আদৌ কি তারা, আমাদের গর্বিত হওয়ার মত কোন কিছু করতে পেরেছেন? নিজের মনে একটু ভেবে দেখুন তো তারপরও আপনি গর্বিত কিনা! আর একটু পরিষ্কার করার জন্য 'অ্যাডলফ হিটলার' এর সামান্য একটু লেখা উল্লেখ করলাম,,,,,
" উন্নত সমাজ গড়ে তুলতে হলে প্রথমেই প্রয়োজন মানুষের ভিতরে দেশপ্রেম বা জাতীয়তাবাদী আদর্শ জাগরিত করা।যা ছাড়া সমাজকে কিছুতেই উপরে টেনে তোলা যাবে না।কিন্তু সেটা করতে প্রথমেই শিক্ষা এবং পারিবারিক পরিবেশের আমূল পরিবর্তন দরকার।প্রত্যেকের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সচেতনতারও প্রয়োজন।সর্বোপরি দেশের রাজনৈতির পটভূমিও মহৎ হওয়া চাই। একমাত্র তাহলেই সে দেশের নাগরিক হিসাবে গর্ব অনুভব করা যাবে।মানুষ যাকে ভালবাসে তারই জন্য সংগ্রাম করতে পারে।আবার যেটাকে সে শ্রদ্ধা করে, তাকেই সে ভালবাসতে পারে।আর শ্রদ্ধা করার জন্য সেই বিষয়টা সম্পর্কে পুরো না হলেও কিছুটা জ্ঞান থাকা আবশ্যক।"
তারপরও বলি যে, সে দিনটা খুব বেশি দূরে নয়, যেদিন আমার মত করে যারা ভাবছেন বা ভেবেছেন তারাও বুক ফুলিয়ে গর্ব করে পরব " আমি গর্বিত আমি বাঙ্গালী।"
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×