দেশমাতাগো যাবো আবার তোমার কোলে মেশে।
নদী তোমার বুকে রেখো এক যমুনা জল
গাছরা রেখো যতন করে বারোমাসি ফল।
রাখাল রেখো কণ্ঠে তোমার বাউলা মধুর গান
আকাশ রেখো বিলের বুকে এক ফালি যে চাঁন।
ফুলটা রাখিস সুগন্ধি আর পাগল করা রূপ
বন বাদাড়ে ঘুরবো আমি ভালো থাকিস ঝোঁপ।
বৃষ্টি রাখিস টিনের চালে মিষ্টি রাখিস হাতে
আবার মায়ের খোকা হবো দস্যিদেরই সাথে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


