somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিলওয়ার স্মরণে

১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাঁর সাথে প্রথম দেখা ২০০৪ সালে। দৈনিক জালালাবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সাথে গিয়েছিলাম কবির সান্নিধ্য লাভে। সুরমা পাড়ের ভার্থখলায় কবির নিলয়। খাঁন মঞ্জিল। সুনসান মায়াবি প্রকৃতির সৌন্দর্যে ঘেরা কবির আলয়। কবির মাটির প্রতি টান ও মানুষের প্রতি মমত্ববোধ দেখেই সেদিন থেকে আরো বেশি ভক্ত হয়ে গেলাম।এর পর থেকে সিলেট শহরে পা রাখলেই কারণে অকারণে কতোবার যে কবির দরোজায় গিয়েছি। আর নিয়েছি সাধের কলসি ভরে। ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত কবির জন্মদিনে যাওয়া হতো। সর্বশেষ বিয়ানীবাজারের সুশীল সমাজের সাথে কবির বাসায় আড্ডা হলো। পরম আত্মীয়ের মতো কবি সবাইকে বরণ করে নিলেন। কবির বাসায় গেলেই মিষ্টি থাকতো ফ্রি। সেই সাথে ২০০৪ সালে্ই যখন দেশে ইন্টারনেটের এতো বিপ্বলব ঘটেনি তখনই কবি আমাকে দেখিয়েছিলেন ক্লিনটনকে ইংরেজীতে লিখা তার চিঠি আর মেইলে আসা এর উত্তর। এখন আজ এই সময়ে এসে বুঝতে পারছি কবি আজ থেকে এক যুগ আগেও কতো স্মার্ট ছিলেন। সর্বশেষ দেশে যা্ওয়া হয়েছিলো ২০১১ তে। কবির বাসায় গিয়েছিলাম আমার "স্বপ্নবালিকা' বইয়ের মোড়ক উন্মোচন করতে অতিথি করার প্রস্তাব নিয়ে। সাত পাঁচ না ভেবেই সায় দিয়েছিলেন। আহবান করেছিলেন তাঁর বারান্দায়। পরে অবশ্য সিলেট শহরের কোথাও করার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু আমার সময় স্বপ্লতার জন্যে অবশেষে বিয়ানীবাজারেই অনুষ্ঠানটি করি কবিকে ছাড়া। কবির স্বাস্থ্য তখনো ভালো ছিলোনা বলে শহরের বাইরে কোথাও যেতেন না। পরেই বিদেশ আসার পর ২০১২ সালের প্রথম দিকে ফোনে অনেক কথা হয়েছে। ডেইলি একটা করে আমাকে ইংলিশ বাঙলা এসএমএস দিতেন মোবাইলে। কবির ভাবনা আমাকে আন্দোলিত করতো। আজ সুরমা পাড় যেন তীরটা হারালো। দেশ যেন একজন গণমানুষের আপনজন হারালো। পরপারে সুখে থাকেন কবি। আর এসএমএস আসবেনা। খাঁন মঞ্জিলে আর কেউ বলবেনা- অবা, হুনো বিদেশ যেনো উ থাখো আরো ভালা খরি চিন্তা দিয়া দেশ খাঁফানি যায়। আমারে দেখো মেইল খরি আমেরিকাত বোমা মারি...।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×