কেমন করি বিয়ে?
লুৎফুর রহমান
বউ সাজিয়ে রাঙা পায়ে তুলবো তোমায় ঘরে
ওরা দেখো দেশটা জ্বালায় তুলবো কেমন করে?
হরতালেতেও পায়ে হেঁটে বৈরাতি সব নিয়ে
আনতে পারি তোমায় আমি করতে পারি বিয়ে
কিন্তু ওরা ফুর্তি করে বুলেট বোমা দিয়ে
রক্ত খেলা ওদের নেশা বুঝছো হবু ইয়ে?
তাইলে দেশের মানুষগুলো করবে না আর বিয়ে
হাতটা সাজায় আপন ভাই বা বোনের রক্ত দিয়ে
আর কতোদিন চলবে এমন শান্তি বলো কিয়ে
রক্ত কেলা চলছে কেবল একটা চেয়ার নিয়ে।
যেই বসেছে ছাড়তে না চায় আরেক যে চায় ধরতে
ওদের কথায় হাজার তরুণ রাজি আছে মরতে
বোকার রাজ্যে চলছি সবাই লাজ লাগেনা ছি:-এ
ও সোনাবান, জানেরও জান কেমনে করি বিয়ে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



