মো . নিয়াজ উদ্দীন। একজন হৃদ লেখক ও জনপ্রিয় শিক্ষক। পেশাগত ভাবে মানুষ গড়ার কাজ করেন অনেক দিন থেকে। কারখানা বড়লেখা ডিগ্রী কলেজ। মৌলভীবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দেশের বিখ্যাত জলপ্রপাত 'মাধবকুণ্ড' এর এলাকা বড়লেখায় পেশা চালানোর সাথে সাথে বাসও করেন এখানে। জন্মভিটে পঞ্চখণ্ড তথা সিলেটের বিয়ানীবাজারে। আমার একি থানার বড় ভাই তিনি। এখন তিনি থানার ভাই থেকে পরিবারের ভাই হয়ে ওঠেছেন আমার কাছে। তাঁর গ্রামের বাড়ি কুশিয়ারা নদীর তীরঘেষা নয়া দুবাগে।
উনার নামের সাথে আমার পরিচয় ২০০২ সাল থেকে। আার উনার সাথে ২০০৪ সালে বোধ হয় প্রথম চিঠি চালাচালির মাঝেই পরিচয় হয়। মানুষকে সহজে আপন করে নেয়ার গুণ নিয়াজ ভায়ের মধ্যে প্রবল। সে গুণ থেকেই কাছে টেনে নিয়েছেন আমাকে। একে একে বড়লেখায় আমি পা রাখলেই কোনো না কোনো কারণে নিয়াজ ভায়ের দুয়ারে হানা দিতাম। একে একে বড়লেখা ও বিয়ানীবাজারে মুকুলের অনেক অনুষ্ঠান করেছি আর পেয়েছি নিয়াজ ভায়ের আন্তরিক সহযোগিতা। উনার বন্ধুসুলভ আচরণে আমি উনার খুব কাছে চলে গেছি। আমি বিদেশ আসার সময় ঘরোয়া পরিবেশে কিন্তু আন্তরিকতায় ভরপুর আমাকে যে বিদায় জানানো হয়েছিলো বড়লেখা পাতাকুঁড়ি থিয়েটারের পক্ষ থেকে সেখানেও নিয়াজ ভায়ের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। নিয়াজ ভাইকে আমি খুব ভালোবাসি তাঁর যে গুণে তার একটি হলো সহজ করে সহজ কথা বলা অন্যটি হলো স্পষ্ট ভাষায় প্রতিবাদ করা। বাংলা বানান ভুল যেখানে সেখানেই নিয়াজ ভায়ের প্রতিবাদ। তা ভরা মজলিস হোক বা হোক কোনো গুণীর আলোচনা। বলে রাখছি আমার লেখায় বানান ভুল হলে এবার কিন্তু মাফ করবেন নিয়াজ ভাই। আগেই বলেছি নিয়াজ ভাই আমার পরিবারের একজন হয়ে ওঠেছেন। আমার জীবনে যে ক'হজন মানুষের অবদান ভুলবার নয় তাদের একজন নিয়াজ ভাই। যাদের নিরন্তর তাগদা আমার আমিকে চেনায়। আমার পরিবারের সবার সাথে গড়ে ওঠেছে উনার হৃদ্যতা। আমার বোনদের নিজের বোন বলে দেখেন আর ভাইদেরও দেখেন সমান চোখে। তা সকল পারিবারিক অনুষ্ঠানে উনার আন্তরিক উপস্থিতি আমার আনন্দের মাত্রা বরাবর বাড়িয়ে দিয়েছে। আমিও নিয়াজ ভায়ের বাসার প্রতিটি বই আর গাছ গাছালির সাথী হয়েছি। নিয়াজ ভায়ের একমাত্র ছেলে নীপ বাবাজি খুবই মেধাবী। জুনিয়র নিয়াজ হয়ে ওঠুক এই ছেলেটি। এই কামনা আমাদের সবার। নিয়াজ ভাইয়ের সহধর্মিনী সেলিনা ভাবীর রোগমুক্তি কামনা করি। বাকি জীবনটা উনার আরো স্বাচ্ছন্দ্যে কাটুক।
শুভ জন্মদিন নিয়াজ ভাই। বড়লেখা-বিয়ানীবাজারের যে সেতুবন্ধন গড়ে তুলেছেন তা আজীবন থাকুক আপনার মাধ্যমে।
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।