জমিদার প্রমথ নাথ আধুনিক উপকরণ দিয়ে কৃষিকাজ, ইরিধান আবাদের প্রচলন, নাট্যচর্চা, জেনারেটর চালিয়ে সিনেমা প্রদর্শনসহ বিয়ানীবাজার অঞ্চলকে এগিয়ে নিতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন। আজ তাঁর মৃত্যবার্ষিকীতে তাকে স্মরণ করে বিয়ানীবাজার সরকার কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কলেজ চত্বরে শোভাযাত্রা বের করে।
এ খবর শুনে খুবই খুশি হলাম। কিন্তু দুখের বিষয় এই যে, পবিত্র নাথ একি পরিবারের সন্তান। বিয়ানীবাজারের কেন্দ্রীয় ও প্রাচিন বিদ্যাপীঠ পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যারয় (পিএইচজি হাই স্কুল) এর স্বপ্নদ্রষ্টা। কিন্তু নীরবে চলে যায় পবিত্র নাথ দাসের জন্ম ও মৃত্যু বার্ষিকী। ছাত্ররা জানেনা তাঁদের স্কুলের প্রতিষ্টার কথা। গত ডিসেম্বর ২০১৪ তে পিএইচজি হাই স্কুলে একটি সভায় আমরা তাঁর নামে একটি দিবস চারু করার প্রস্তাব দেই। স্কুলের প্রধান শিক্ষক আমাদের আশ্বাস দিয়েছেন। আশায় আছি, পথচেয়ে। বাস্তবের মুখ দেখতে।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



