লুৎফুর রহমান
বায়ন্নের ইতিহাসটা সবার কিছু জানা
মায়ের ভাষা রাখতে ধরে রক্তে বাঁধে দানা
বলবো এবার করবো কি আর করতে কী যে মানা
বাংলা ভাষায় বারোমাসে বাজুক তাধিন তা না।
একুশ এলে লোক দেখানো ছল কাঁধুনী রেখে
বাচ্চাদেরই খেয়াল রাখুন বাংলা যেন শেখে
নামটি রাখুন বাংলাতে যে অন্য ভাষার সাথে
থাকবে তখন বাংলা ভাষা মগজজুড়ে তাতে।
বাংলা ভাষায় নামটি রাখা হিন্দুয়ানি নয়
জল বল্লে পানি কে কেউ হিন্দুয়ানি কয়
এদের বলি মানুষ হতে, আবার মানুষ হও
সবার আগে "হ্যালো'' কেন ইংরেজীতে কও?
বাংলা ভাষায় কথা বলি বাঙালি তাই জাতি
বারোমাসে তেরো পার্বন উৎসবেতে মাতি
তবু কেনো হিন্দি চ্যানেল থাকে সবার আগে
এই একুশে একটু হলেও বোধটা যেন জাগে।
আনছে ভায়ে ভাষা এখন রাখবো সবাই মিলে
অন্য ভাষায় মায়ের ভাষা খায়না যেন গিলে
অন্য ভাষা রাখো মুখে বাঁধা যেই নেই তাতে
বাংলা ভাষা সবার আগে অন্যটা থাক সাথে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


