একটা গল্প
লুৎফুর রহমান
একটা দুখের গল্প বলি সবার এটা চেনা
গল্পটা ভাই সমাজ থেকে বিনে টাকায় কেনা
একটা লোকের স্বপ্ন ছিলো বুকের মাঝে খুব
সত্যি হলে স্বপ্ন দেবে সুখ যমুনায় ডুব
স্বপ্ন ছিলো হরেক রকম বুকের মাঝে গাঁথা
পথ চলে সে একলা হাঁটে নুয়ে আপন মাথা
স্বপ্ন ভাঙার দুঃখ খানি বুকের মাঝে আছে
জোছনা ভরা রাতেও্ সে চায়না এখন গাছে
এমন লাগে দুনিয়া মাঝে বেঁচেই কি আর হবে
স্বপ্ন হারা এই না আমি কেমনে বাঁচুম ভবে
আউলা থাকে মাথা লোকের বাউলা থাকে বুলি
ইচ্ছে করে নিজেই যেন উড়ায় নিজের খুলি
সময়টা ফের গেলে শেষে ঠিক হয়ে যায় ঠিক
নতুন নতুন স্বপ্ন তখন বুকে করে চিক
গল্পটা যে কার ছিলো ভাই বলতো পারো কেউ
কার বুকেতে ছিল এমন স্বপ্নহারা ঢেউ
যদি বলি গল্প ছিল তোমার আমার সবার
দুঃখ এলে মনের মাঝে ফিকফিকে হয় কভার
স্বপ্নহারা মানুষ হলে সবাই অমন করে
বিষাদ তখন চেহারাতে এবং বুকের ঘরে।

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



