ফেসবুকের পিক !
লুৎফুর রহমান
ফেসবুকেতে ছেলে মেয়ে দেয়না কেন পিক
গবেষণার সেই কথাটি করছি এবার লিক।
পুলিশ যাদের খোঁজছে তারা লুকায় নিজের মুখ
প্রোফাইলেতে হিরোর ছবি সাজায় যে ফেসবুক।
ক্রীম মেখে মুখটা যাদের হয়নি আজো ফর্সা
সেই মেয়েদের কিউট বেবির ছবি টা যে ভরসা।
নিক নামেতে এফবি চালায় ভাল সে তো নয়
নিয়ত তারি খারাপ থাকে ধরা পড়ার ভয়।
আরেক শ্রেণীর আন্টি আছেন মেকাপ করে থাকেন
রিয়েল তিনি পলি ম্যাডাম মাধুরীর লিপ আঁকেন।
কিছু কিছু মিছকা আছে দেখায় না ফের মুখ
স্বপ্ন বুনে যুবক পুরুষ থাকে যে উৎসুক।
নতুন কাপল দেয়না ছবি ছুরত টা নয় ঠিক
রূপ দেখলে হাসবে লোকে করবে যে খিক খিক।
মুখে তিনার হাদীস আবার পাছা দেখান পিকে
চোখটা আছে তিনার অন্য আইডি ওই নিকে।
কেউবা আবার অকারণে ছবি দেখায় রোজ
শখ আছে তার এমনতর দেয় যে নানান পুজ।
মোদ্দা কথা ঝুল খেয়ে যাই গোস্তকে বলি হারাম
এমন মানুষ চিনেন সবাই পাবেন অনেক আরাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

