মনের পশুর সেলফি
লুৎফুর রহমান
ঘরের পশুর সেলফি তুলো তোমরা যারা আছো
গরুর সাথে সেলফি তুলে কেন ওভাই নাচো।
সেলফি কথার দামটা সবে সস্তা করে দিলে
করছো কি ঠিক ভাবো এখন সবজনা ভাই মিলে।
মনের পশু বিশ্রী কতো দেখতে যদি তারে
ঘরের পশু সাথে তখন ছবি তুলতে নারে।
মনের পশুর সেলফি যদি দেখতে তুমি আজে
দেখতো লোকে তোমার মনে পশুটা কি বাজে।
মনের পশু ধীরে ধীরে হচ্ছে বড় তাই
আসুন তবে এবার সবে মানুষ হয়া চাই।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


