কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গণহত্যা
২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে গণহত্যা
লুৎফুর রহমান
এনসি স্কুল পড়ার ভূমি
প্রাণটা দিলেন ফটিকে
কত্তো ছেলের প্রাণ গেলো
পাইনি খবর সঠিকে।
ফটিক কে যে ধরিয়ে দিলো
রাজাকার মকবুলে
বাড়ি দখল এই লোভেতে
পশুটা যে হক ভুলে।
পাইছি যে নাম ইতিহাসে
শফিক, শামসু, সত্য যে
নৃপেশ ছাড়াও অসংখ্য সব
নাম বলবো কত্য যে।
রক্ত সবার যায়নি বৃথা
রক্তে স্বাধিন ভূমি রে
হার মানলো বীরের কাছে
রক্ত খেকো কুমিরে।
______________________________
** কুলাউড়া নবীন চন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয়ে পাকবাহিনী নির্যাতন কেন্দ্র বানায়। অসখ্য মানুষ হত্যা করে এখানে এনে। কুলাউড়ায় মোট ৪৫০ জন গণহত্যার স্বীকার হয়েছেন। এখানে কতোজনকে মেরেছে তার সঠিক সংখ্যা ও তথ্য পাওয়া যায়নি। তবে রাজাকার মকবুল কাদিপুরের বিধানকৃষ্ণ সোম যিনি এলাকায় ফটিক ডাক্তার নামে পরিচিত ছিলেন তিনার বাড়ি দখলের হীন উদ্দেশ্যে পাকবাহিনীর হাতে তাঁকে ধরিয়ে দেয়। গুলি করে হত্যা করা হয় তাঁকে। এরপর এখানে কুলাউড়া কলেজের ছাত্র শফিকুর রহমান, কমলগঞ্জ থানার সৈয়দ শামসুদ্দিন, সত্যরঞ্জন দাস ও নৃপেশরঞ্জন দাসকেও হত্যা করা হয়।

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন