অনুভূতি: দুবাইতে প্যারেডে বাংলাদেশ
লুৎফুর রহমান
এক প্রবাসি লক্ষ কোটির প্রাণের কথা কয়রে
আবার তারা অপবাদে মুখবুজে সব সয়রে।
ভিনদেশিদের মাঝে যখন দেশের কথা উঠেরে
বুকের মাঝে লুকানো ফুল হুট করে ভাই ফুটেরে।
তাই-
দুবাইতে আজ বাংলাদেশের প্যারেড দেখতে যাই।
স্যোসাল ক্লাব বাংলাদেশ আর এনআরবি ওই ব্যানারে
বুকে, হাতে, মাথায় ফ্লাগ রক্তে যেটা কেনারে।
এমন দেখে মরুর দেশে রক্তে জাগে ঢেউ
ওই প্যারেডে সালাম ছিল দেখতো তারে কেউ?
রফিক ছিল বায়ান্নরই চেতনাটা ধরে-
মুক্তিরা তো ছিল বুকে এবং সবার স্বরে।
থিমটা ছিল বাংলাদেশের টাইগারেরই দল
চেতনাতে ষোল কোটি চলএর সবাই চল।
আমার দেশের বাউল লালন, বৈশাখির ওই সাজে
মরুর শহর লাল সবুজে ভাসছিল ভাই আজে।
নানা দেশের নানা মানুষ দেখলো বীরের জাতি
পরদেশেও ছড়িয়ে দিছে হাজার বুকের ছাতি।
এক প্রবাসি এ্যাম্বেসেডর আজকে হলো "হাছা''
চাই যে আমি এই চেতনা বুকেতে হোক বাঁচা
দেশের লাগি দেশান্তরি সব প্রবাসির কাছে
এরই আবেদন ও দেশী ভাই একটু আমার আছে।
নিজের জায়গায় নিজে সবাই দেশের সুনাম আনি
দেখুন তখন বাংলা জাগে করছে কানাকানি ।।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




