somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুলাউড়া বরমচাল গণহত্যা

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুলাউড়া বরমচাল গণহত্যা
লুৎফুর রহমান

একাত্তরে বরমচালে নিকষ কালো রাতে
হত্যা এবং নারী ছিল তোতা মিয়ার হাতে
সাথি ছিল আবুল মিয়া এবং নজির আলী
একাত্তরে করলো এরা বুকটা মায়ের খালি।

আব্দুল আহাদ ছিলেন তখন নৌবাহিনীর লোক
ছেড়ে দিলেন চাকরি তিনি দেশপ্রেমেতেই বুক
রাজাকার তোতার মুখে "ইধার'' ছিল বুলি
পাকহানারা ধরলো আহাদ মারলো করে গুলি।

এরপরেতে বরমচালে চলে মরণ কার্য-
প্রাণ হারালেন ইউপি সচিব মোহন ভট্টাচার্য
সুনীল, শরৎ, মখলিছেরা ছিলেন সেথা মুক্তি
মারলো তাঁদের কাফের বলে রাজাকারের যুক্তি।

এমনতর কাণ্ড দেখে কাঁন্দে মন আর তনু
স্বাধিনতার বলি হলেন কুলাউড়ায় পনু
মুখোমুখি যুদ্ধে শহিদ মাধবপুরের শহর
বরমচালে সেদিন ছিল দুঃখ নামের নহর।
____________________________________
একাত্তরে কুলাউড়ার বরমচালে সংগ্রাম কমিটি গঠন করা হয়। আহবায়ক ছিলেন নৌবাহিনীর ছাকরি ছেড়ে আসা আব্দুল আহাদ ওরফে শায়েস্তা মিয়া। রাজাকার তোতা মিয়ার দেখানো পথে পাকবাহিনী একদিন তাঁর বাড়িতে আক্রমণ করে বুলেটের পর বুলেট দিয়ে তাঁকে হত্যা করে। এরপর বরমচাল ইউপি সেক্রেটারি রমণী মোহন ভট্টচার্যকে ধরে নিয়ে হত্যা করে। আরো হত্যা করে-মুক্তিযোদ্ধা শরৎ উল্লা, মখলিছ মিয়া ও সুনীলকে । ওইদিনই গ্রামের বাসিন্দা পনু মিয়াকে ধরে নিয়ে কুলাউড়ায় হত্যা করা হয়। আর পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহিদ হন মাধবপুরের শহর উল্লা। রাজাকার তোতা মিয়ার সাথে সহযোগি রাজাকার ছিলো নজির আরী ও আবুল মিয়া।

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×