চাঁদবতী মেয়েটি
লুৎফুর রহমান
চাঁদ বিলাপ করে মেয়েটির জন্যে-
একদিন ঋতুবতী চাঁদ ঝুলেছিলে নাকফুলে
আর যুবতী রাত ভেসেছিল বেহুলার ভেলায়
মাধবকুণ্ডের ঝর্ণা এসেছিলো পুবের উঠোনে
এই মেয়েটিরই জন্যে। যে এখানে বসে কাঁদছে।
বারিষায় ভরদুপুরে কচুপাতায় পানি পড়ে
মেয়েটির দুচোখ বেয়ে নামে এক নদী পদ্মা
বুকের দুয়ারে এখন আর কেউ নক করেনা
অচেনা নাম্বার থেকে আসেনা আর মিসকল
কিন্তু উত্তরের খিড়কিতে বাতাস আসে এখনো
খবর পড়তে ভাললাগা মেয়েটি আজ খবর হয়ে যাচ্ছে!
আগামিকাল হয়তো আসবে লালকালিতে নাম
অথচ গতকালও কালো বর্ণের কবিতা তাঁরে হাসাতো
ভালবাসাতো, আজ মেয়েটির বুকে ভালবাসার বাসা নেই
আছে নিজের প্রতি এক সাগর হাহাকার আর পুরুষের জন্য
মহাসমুদ্দুরের স্রোত সমান ঘৃণা।

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




