এখনো রাত পোহায়নি
লুৎফুর রহমান
রাত পোহালো অনেক আগে। ভোরের আলো
ফোটতে দেয়নি কালো মেঘের দল, নিশ্চুপ মা;
অনেকে বলছে এখনো রাত পোহাইনি
দুপুর বেলাও শকুনের উড়াউড়ি থামেনি, গাঙচিল
আজ হারিয়ে গেছে শকুনের ভয়ে।
নিয়ন আলোর বায়োগ্রাফিতে যারা দিনের আলো
আনার কথা বলে ধর্মের দোহাই দিয়ে বেঁধে রাখে
কিছু ভণ্ড লোক। তাহলে কি জাগাতে আবার জাগবে
কাজী নজরুল? নাহ! জাগতে হবে আমাদের
সূর্যের ঝিকিমিকি আলো আমরাই পারি দেখাতে
জাগো্, ঘুম তাড়ানি গান নিয়ে, জাগো
শেকলভাঙার গান গেয়ে এবং জাগাও সবাইকে!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




