বিয়ানীবাজারের রাস্তার দশা!
লুৎফুর রহমান
একটুখানি বৃষ্টি হলো কলেজ রোড কদাকার
ঠিক আছে তো পৌরসভা ও নেতা পদ আকার?
কোথায় গেলো করের টাকা রাস্তা কেন পিছলারে
মূল শহরে কাদা পেতে টাকা সবে দিছলা রে?
নাগরিকের এই সুবিধায় পৌরবাসি বঞ্চিত
কী আর আছে বাকি এখন আশা বুকে সঞ্চিত?
একটুখানি পানি এলে শহিদ টিলায় নাও চলে
শীতের দিনে কাদা ভরা তাইনা করো পাও চলে।
মোকাম মসজিদ রাস্তাটিরও একই আছে হালরে
দেখতে লাগে নৌকা যাবে উড়িয়ে কোন পাল রে
পশ্চিম এবং দক্ষিণ এমন উত্তর এবং পূর্বে
রাস্তা সবের হালটা দেখে মাথা সবার ঘুরবে।
এই শহরতো অন্য কোন জেলার থেকে উপরে
তবু কেন কাঁন্দে সড়ক শীতের দিনে ফুঁপরে
আর কতোদিন গেলে এমন পৌরসভা জাগবেরে
আমার শহর জোসনামাখা ক্লিন সিটি লাগবেরে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




