মাছরাঙা ও বালিকা!
লুৎফুর রহমান
কবি, তুমি মাছরাঙা হও
ভালবেসো দেশ বারোমাসে কিন্তু হয়েনা
বিকল লাতুর রেল লাইন!
বালিকা হয়ে ওঠো তুমি একটি মাইন
পড়ো হিরোশিমার ধ্বংস উপাখ্যান!
দোহাই লাগে, এমন সন্তান জন্ম দিওনা
যে দেশ নিয়ে বিদ্রুপ করে, ব্রুণে গড়ে তোল
ভালবাসা নামের একটি উপন্যাস, যার পরতে পরতে আছে
মৃত্তিকার কাছে যাবার গল্প
তোমাকে কসম দিলাম ভালবাসার নামে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




