সিলেটের শহিদ বুদ্ধিজীবিরা
লুৎফুর রহমান
সিলেট শহিদ বুদ্ধিজীবি বাকি আছে চিনার?
সাক্ষি আছে সুরমা নদী প্রাণের শহিদ মিনার
জিসি দেব সিলেট মায়ের একটি সোনার ধন
পঁচিশে মার্চ শহিদ হলেন ঢাকায় আপন জন।
লাউতা গাঁয়ের ছেলে তিনি বিয়ানীবাজার থানা
ঢাবি'র বুকে শহিদ হলেন সবার আছে জানা।
শামসুদ্দিন ডাক্তার এবং শহিদ সুলেমান
সিলেটেতে শহিদ তাঁরা রাখবো তুলে মান
সুলেমানের নামে আছে কেমুসাসের রুম
চৌহাট্টায় শামসুদ্দিন দিচ্ছেন এখন ঘুম।
দেশের তরে ভায়রা সবে দিয়ে গেলেন জান
স্বাধিনতার সূর্যে আছে তাঁদের অবদান
করছি স্মরণ তাঁদের আজি সিলেট শহিদ মিনার
তাঁদের ভালবাসা আছে হাজার বুকের কিনার।
বলছি আমি কেঁদে কেঁদে জিসি দেবের ভাই
যে মারালো ভাইকে আমার তার বিচার চাই
ধন্য সিলেট বীরের ভূমি ধন্য সিলেট মাতা
জানুন সবে এই সিলেটে মুক্তিদেরই গাঁথা।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




