সংসারের বারোমাস পূর্তি!
লুৎফুর রহমান
বিশ্বাস এবং ভালবাসায় একটি বছর পার
খোদার দয়ায় কাটলো মধুর আহ্ চমৎকার।
আর ক'টা দিন আসবে ঘরে ভালবাসার ফল
ভুলে গেছি দুঃখ সেসব করলো যারা ছল।
রঙিলা এই সংসারেতে জোছনা ঝরে রোজ
ভালবাসার নেইতো অভাব করতে পারো খোঁজ
মায়ের আদর, বাবার শাসন, ভায়ের ভালবাসা
ফুলপরীটার সাথে আমার একটি সুখের বাসা
দুহাজারের চৌদ্দ সালের ডিসেম্বরের দশ-
ফুলপরীকে কাবিননামায় করে নিলাম বশ
কৃতজ্ঞতা সবার প্রতি ভালবাসা ভাই
বাকি জীবন কাটতে সুখে দোয়া শুধু চাই।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




