বিয়ানীবাজার বধ্যভূমি
লুৎফুর রহমান
বিয়ানীবাজার কাঁঠালতলা চিনছো নাকি তুমি
ইট-পাথরে দাঁড়িয়ে আছে একটি বধ্যভূমি !
কাঁদের স্মৃতি ওইখানেতে জানো নাকি কেউ
যাঁদের বুকে একাত্তরে ছিল দেশের ঢেউ ।
খশির গ্রামের জামাল এবং মাথিউরার কমর
কাঁঠালতলায় শহিদ হলেন দেশের তরে অমর।
আরো কতো নাম না জানা নবদ্বীপের ছেলে
দেশের তরে বধ্যভূমে বুকটা দিলেন মেলে।
ওহে তরুণ বলছি তোমায় কাঁঠালতলায় যাবি?
গেলে পরে তুলতো পারো একটি কেবল দাবি?
বধ্যভূমি কাঁঠালতলায় হওনা সবাই জড়ো
শহিদটিলার মতো যে চাই কাঁঠালতলাও বড়ো।
শহিদ বুদ্ধিজীবির দিনে করলে খালি স্মরণ
দায় মেটবে শহিদেরই হলো যাঁদের মরণ?
দায় মেটাতে বারোমাসে স্মরণ করা চাই
চলো চলো কাঁঠালতলায় স্মরতে তাঁদের যাই।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




