শহিদ বুদ্ধিজীবী !
লুৎফুর রহমান
তোমার যখন সময় হবে চলে যেও সাভার
নীরব হয়ে দাঁড়িয়ে তুমি আছে কিছু ভাবার
পাবে স্মৃতি লুকিয়ে আছে মুক্তিসেনা বাবার।
আর-
মুক্তিকামি অনেক মানুষ স্বপ্ন চমৎকার।
আরো যেতে পারো তুমি সৌধ রায়েরবাজার
পাবে দেশের বুদ্ধিজীবী লেখক-কবি হাজার
একাত্তরের ডিসেম্বরের চৌদ্দ তারিখ রাতে
পাকিস্তানি মারলো তাঁদের বদর ছিল সাথে।
করছো এদের কদর?
হুজুররূপী ভণ্ড এরা নামটা আল বদর।
হারছে দেখে যুদ্ধে তখন করলো একটা ফর্দ
আলবদর আর পাকশালারা একটাও না 'মর্দ'
দেশস্বাধিনের দুদিন আগে বুদ্ধিজীবীর ঘরে
দেশের বিবেক বুদ্ধিজীবী হত্যা তারাই করে।
করছে যারা কাজ-
সেই শালাদের বিচারটা চাই দেশের বুকে আজ।

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





