স্বাধিনতা: সেইদিন, এইদিন!
লুৎফুর রহমান
রাজাকারের বিচার এবং চাইছে আজি শাস্তি কে?
-আর বলো না ও মিয়া ভাই ভ্রষ্ট তরুণ নাস্তিকে।
একাত্তরে মুক্তিসেনা ভাঙলো লড়ে ঘোর তাদের
-তাদের তখন নামটা দিছি কাফের এবং মুর্তাদের।
মুনাফিক ও মীরজাফর আর একাত্তরের রাজাকার
-হুজুর আমার 'সাফছুতরা' চাইছে ওরা সাজা কার?
চাইছে বিচার গণহত্যার একাত্তরের র=্যাপ
-চুয়াল্লিশটা বছর গেছে পড়ছে অনেক গ্যাপ
-আমরা এখন দেশদরদী কেউবা করি ন্যাপ।
সকলদেশে যুদ্ধাপরাধ বিচার আজো হয়
-নষ্ট তরুণ বিচার চেয়ে করছে দেশের ক্ষয়
দেশপ্রেমটা এতোই যদি করলা পাকির গোলামি?
-ধর্ম বাঁচাও এই বলেছি তখন কেবল বোল আমি
-সুন্দরীদের ধরতো হুজুর ধরছি কেবল চুল আমি।
একাত্তরের মুক্তিসেনা নামটা দিলেন মুর্তাদের!
-পাকিস্তানের বিরোধ করে চাইনি আসুক ভোর তাদের।
নামাজ পড়ে একটি ছেলে নামটি এখন নাস্তিকে
-হুজুরদেরি ক্যান মানেনি আর দিবে তার শাস্তি কে?
-বলছি আমি ফান করেছি ভুল বলে ক্যান মাস্তি কে?
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





