আমি বিজয় বলছি!
লুৎফুর রহমান
আমি স্বাধীন দেশের বিজয় বলছি!
এক শ্বাস মুক্ত বাতাস আর শোষণের নাগপাশ
ভাঙলে যাঁরা, তাঁদের উদ্দেশ্যে-
জানি এক আকাশ অভিমানে আছো তোমরা
মাফ করো আমাদের এ দুর্বলতা, আমরা অনেকটা নিমকহারাম
আমরা বিজয়ের মালা গলে নিতে সবার আগে দাঁড়াই
তবে ভুলে যাই এই মালাটা কার বিনিময়ে, কে এনে দিলো!
আমার মতো সেদিন রেলস্টেশনে এক বীরাঙ্গনার সন্তানও
চিৎকার করেছিলো, বাতাসে মুখরিত হলেও
তার কথা শোনেনি কিছু বধির, কিংবা অন্ধরা দেখেনি
তার ভিতরটার আলো। মাফ করো শহীদরা,
তোমাদের খুনীরা, যারা তোমাদের মৃ্ত্যুতে উল্লাস করেছিলো
আজ দেখি তারা মেকি কান্নায় বুক ভাসায় ষোলই ডিসেম্বরে!
আমি যুবতী রাতের চাঁদকে তোমাদের কথা বলতে শোনেছি
আর লজ্জায় মাথা নোয়াতে দেখেছি শরতের কাঁশবন।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





