
সুরা ইখলাস
বাংলা অনুবাদঃ
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১.বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
২.আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
৩.তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
৪.আর তাঁর কোন সমকক্ষও নেই।
সনেট
পরম করুণাধারী দয়ার সাগর
অনুকম্পায় ক্ষমার্হ পাপী যতসব
তোমা নাম যপে শুরু হে অবিনশ্বর
হৃদে তুমি বিনা সত্ত্বা নাহি অনুভব।
বলি হে অনন্ত অসীম আল্লাহ তুমি
কেহ তুল্য নাহি যেথা একক সহিত
ভরসা,মুখাপেক্ষী নও তব,না নমি
জীব অবলম্বন মিথ,বিভু ব্যতীত ।
অাদি হতে অদ্যবধি বাধি বিনে মায়া
তাঁর দ্বারা হয় নাই জীবৎ ভূমিষ্ট
নাইতো জন্মে দাবি,হিতৈষী কোন জায়া
দরদে মাধুরী ঢালিছে যেথা সুমিষ্ট ।
ন আছে সৃজন পরাক্রম সমকক্ষ
জগত দৃষ্টে ফিরে শ্রান্ত লোচন অক্ষ।
♦ছন্দঃ অক্ষরবৃত্ত
♦অন্তমিলঃ কখকখগঘগঘ ঙচঙচছছ
♦মাত্রাঃ ৮+৬
♦কবিতা প্রকৃতিঃ সনেট
চরন অর্থঃ
পরম দয়াশীল দয়ার সাগর
তোমার দয়ায় পাপীরা ক্ষমার যোগ্য
তোমার নামে শুরু করছি হে অমর
তুমি ছাড়া হৃদয়ে একাধিক স্রষ্টাকে অনুভব করি না।
বলছি তুমি অনন্ত অসীম তুমি আল্লাহ
তোমার তুলনা এক তুমি ব্যতীত কেউ নেই
তুমি কারও উপর ভরসা ও মুখাপেক্ষী নও,তুমি কারও উপর নত হও না
(বিভু)আল্লাহ ছাড়া জীবের অন্য কারও উপর অবলম্বন মিথ্যা।
আদিকাল থেকে আজ পর্যন্ত মায়ায় পরে
তার দ্বারা কোন জীব ভুমিষ্ট হয় নি
সুভাকাঙ্খী জায়া(স্ত্রী)র তাকে সৃষ্টিতে কোন দাবি নেই
যেখানে সুস্বাদু দরদ(মায়া) ঢেলে দিয়েছেন কেউ।
এমন কোন সৃষ্টি নেই যে তার সমান
বারবার এমন উদাহরন পৃথিবীতে খুঁজে চক্ষু অক্ষি বিশ্রাম চাইবে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




