somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেয়ে আছি তোমার পথে

০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার চলার পথে ধূলো উড়ছে, পাতা ঝরছে-শূন্যতা দাপিয়ে বেড়াচ্ছে। বাবলার ভিড়ে বসে বসে তোমার বন্দনায় কত বিকেলের রঙ মেখেছি গায়ে তার ইয়ত্তা নেই। চলে গেছ তো বেশ করেছ নয়তো গত জ্যোৎস্না প্লাবনে আমারও চোখে বিভ্রমের পিঁচুটি জমত। দিনমান একটি সুরের অন্বেষণে কী করে আমি ছিলাম জানতে চাইবে হয়ত ফিরে; অনিমেখ তাকিয়ে সে দিন জানি কিছুই বলতে পারবনা। অনুভবে রাঙানো ছাড়া আবেগ কী আর করতে পারে। পুটলি সমেত পাততাড়ি গুছাতে গুছাতে সে দিন কি বলেছিলে মনে আছে? হিমানো শরীর যেন হয়েছিল আমার সে সব শব্দ শ্রবণে, সটান হেলে পড়েছিলাম বিছানায়। মা'র আর্তিতে চোখ খুলে দেখি-পুরানো পেলেস্তার খসা দেয়ালগুলো বিষাদভরে তোমার না থাকার গল্প শোনাচ্ছে, ও সবে একদম কান দিইনি; বিশ্বাসে নিয়ত জাগ্রত-তুমি আসবে ওই তালতলা, বাবলার ধার ঘেঁষে।
দিনকে দিন বিkxর্ণ হচ্ছে শরীর, বড্ড জ্বালিয়ে যাচ্ছি স্বজনদের; আমার জন্য তাদের বুকে পোড়ন লাগুক তা কখনো চাইনি। আমার একটু হাসির জন্য এক বিন্দু স্বস্তির জন্য তাদের কী প্রাণান্তকর চেষ্টা! মিনু দি কত বোঝায় জীবন অনেক দামী; নিজেকে মূল্য দাও একটা ভুলের দামে পুরা জীবন বিকানোর কোনো মানে হতে পারে না। মিনু দির সুখের কপাল, ভালো চাকরি চেয়েছে-পেয়েছে, যাকে চেয়েছে তাকেও পেয়েছে সে জন্য তার বিচার আমাকে বুঝিয়ে কুলোবেনা, তাছাড়া-তুমি তো ভুলের নাম নও।
দুর্ভাগ্যের আকর নিয়ে আছি বুকে। তোমার উচ্ছ্বাসের সরল আলিঙ্গনে মনে হয়েছিল এবার খুলবে সুখের কপাট, কিন' তুমি পাখা মেলে দিলে অনিশ্চিতে। কী খেয়ালে শীতল বাতাস কিছু আমার জানালায় পাঠালে, বিমুগ্ধ আমাকে ডুবিয়ে আনন্দ পেলে তবে বলেই দিতে- ডুবো; নিশ্চিন্তে ষোলকলা পূর্ণ করে ডুবে যেতাম তোমার খাতিরে... কৃষ্ণচূড়া মাতিয়ে ফিরছে বোশেখী পাড়া। আবিরের দানায় পূর্ণ হচ্ছে বাতাস, চলতি পথে সামিয়ানা টেনে ধরে বাহারের আতশ লাগাচ্ছে মুগ্ধজনের চোখে। মন মাতানো কাঁঠালি চাঁপা এ নয় তবু আমার কি যে হলণ্ড কৃষ্ণচূড়া ফুলের এক একটি পাপড়ি চোখের সামনে ডানা মেলে যাচ্ছেণ্ড মনে হয় এগুলো লাল প্রজাতি, মনে হয় তোমার অজস্র চোখ। তন্ময় ডুব সাঁতারে তোমার চিহ্ন খুঁজে ফিরি...
ঘুমের সিঁড়ি টপকে বহুদূর উঠার মানসে পা ফেলতে ফেলতে আটকে পড়িণ্ড সমস্ত ইটে ইটে ভাসতে দেখি তোমার উজ্জ্বল মুখ। এসব কী হয় নিজেই জানি নাণ্ড মাঝে মাঝে যাপিত প্রহরগুলোর অণু কণা ছেয়ে পড়ে তোমার ছবিতে। ডাক্তার এসব শুনে অবসেশনের ঔষধ দেয়। অবসেশন! স্মৃতির খোলসে বাঁধা পড়ার এ বুঝি ডাক্তারী নাম? তোমার স্মরণে দিনমান পেরোই বলে তো বেঁচে আছি, যে ঔষধ ভণ্ডুল করবে তোমার অবস্থান সে আমি কি ভাবে গ্রহণ করি? ডাস্টবিনে, কমোডে, রাস্তায় লুকিয়ে লুকিয়ে সেসব ছুঁড়ে দিই। আমার ভাল হওয়া প্রলম্বিত হতে থাকে। তোমার স্মরণে রোগাক্রান্ত দিনও মধুময়।
সাদা বক জলার পাশ থেকে উড়ে যাচ্ছে, তার সাদা ডানায় লুকোই নিজেকে, চতুর মাছরাঙ্গার তড়িৎ বেগে জলেও ছুঁড়ি শান্তি মেলে না। বাতাসে, স্বনীলে, সবুজে, জলে ভেসে ওঠ তুমি, অথচ এভাবে নয় আমি চাই তুমি আস-বাবলা বন ঘেঁষে নিরব পথে ধূলো তাল তুলে-আমার নাম ধরে ডাকতে ডাকতে। ফিরো, বিরহ শিকলে আর কতো? এসো অবসন্ন হই মিলন কুঞ্জে।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×