♥♥নারীকুল♥♥
রহমান লতিফ
মে,২০১৮
-----------------------------------------------
নারীকুল সাজায়, জীবন ও সংসার,
নারীতে ধর্ম, নারীতে সারমর্ম।
কখনো সে স্বর্গের দ্বার, জায়া জননী,
কখনো নরকের কীট, অপয়া সর্বগ্রাসী।
কখনো সে প্রেমময় সুহাসিনী অর্ধাঙ্গীনি,
কখনো ভাসায় আর কখনো ডুবায় রঙতরী।
নারীজন্ম মহিয়সী,না হয় কলঙ্কিনী,
যদি থাকে নারীত্বে নুরী-নেইতো তাতে জুরী,
যদি থাকে নারীত্বে নষ্টামি-তাহাতে শত ঝঞ্ঝালী,
এক জীবন বদলে দেয়ার অদৃশ্য ক্ষমতা
এক জীবন ধ্বংসের এটমিক বোমা,
আর কেউ না, সেই নারীজাতি সর্বেসর্বা।
জটিল সমীকরণে, পুরুষহীন নারী অবলা,
তাই পুরুষ কে হতে হয় সুজন-সবলা।
প্রয়োজন যে প্রদীপ আলোকিত জীবনে,
গড়ে তুলি সেইজন আপন আলোকে,
প্রশংসা করি তার সদা সর্বজনে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
