রাত পোহাবার আগে
----------------****--------
যদি ভোরের সৃর্য লাল আভা ভেদ করে গগন আলোকিত করার আগে -
শুনতে পেতাম পৃথিবীর বুকে নেই একটাও মিথ্যাবাদী রমণী!
তবেই ধরণী পেতো আলোকউজ্জ্বল নৈস্বর্গীক রূপ,
সমূলে বিনাশ হতো নিরাশা-নিদারুণ।
যদি রাত পোহাবার আগে শুনতে পেতাম-
তটিনীর বুকে নেই কোন লালসাময়ী ললনা,
দেখতাম ভূ'স্বর্গে, লাবণ্য ছড়ানো রওশন অন্তহীন।
নশ্বরের কোলে ঢলে পড়তো সুখ অনাবিল।
যদি শুভ সকালে শুনতে পেতাম-
মৃওিকার বুকে নেই কোন দাম্ভিক অহংকারি নারী,
পসরা সাজাত প্রেমপদ্ম,সুদূরে মেলতো ডানা গাঙচিল।
সমাধিত হতো সুদর্শনের যত বেদনা-ব্যাকুল।
যদি রবির পূর্বাহ্নে শুনতে পেতাম-
ধারার বুকে নেই কোন সার্থবাদী নন্দিনী,
সৃষ্টির সুখের উম্মাদনায় হতাশ আর গ্লানি হত শেষ
তেপান্তরের পথে ক্লেশ আর শোক হত নিঃশেষ ।
নারী যদি ঢেলে দিত সবটুকু মমতা
তবেই রমণীয় গুনে সৃষ্টি হতো নবদ্বীপ,
দিনান্তে নিশান্তে শুনা যেত না হরষ-বিষাদ
দীপ্ত তিলকে ঢেকে দিত সুপ্ত সংঘাত ।
দেবীরা যদি এই ধরায় হত সুশীলা
তৃষ্ণা মেটাতো কামুক পুরুষ রেখে শৃঙ্খলা,
মনের মুকুলে অংকুরিত হত সবুজের বীজ
ঈষৎ ভিন্ন তবু মানব বাজাতো সুখের বীণা।
রহমান লতিফ

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


