★★★★★★

একসময়,
ঈদ মানে ছিল নতুন জামা,
বাবার হাতের ঈদ উপহার পাঁচ কিংবা দশ টাকা।
বাবার কাঁধে চড়ে ঈদের জামাত, মুনাজাত,
উপভোগ করা,কুরবানী আর দান খয়রাত।
আর এখন,
ঈদ মানে নিজেই বাবার আসনে
সন্তানের আবদার আর আহ্লাদে ঘেরা,
হারানোর কষ্ট বুকে ধারণ করে বয়ে চলা,
স্মৃতি বিস্মৃতির অতলে হাতড়ে জীবন খেয়া।
ইতিহাসে ঈদ,
মজবুত ঈমান নিয়ে পিতা-পুত্র
আল্লাহর রাহে জীবন কুরবানীতে সম্মত,
আল্লাহ ভীতিতে অবশেষে আল্লাহতে বন্ধুত,
চির অসীম ত্যাগের মহিমায় জাতির পিতা স্বীকৃত।
ঈদের শিক্ষা,
অকুণ্ঠ ঈমান আর ত্যাগের মহিমায় উদ্দীপ্ত হয়ে-
স্বীয় প্রাণাধিক পুত্রের স্কন্ধে যে ছুরি উত্তোলিত হয়েছিল
তা আমাদের পশু কুরবানীর প্রতীকের মাধ্যমে জীবন সংগ্রামে-
মহান আল্লাহর আদেশ-নিষেধ মানতে-
আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা,
পরিশুদ্ধ জীবন গঠনের নিয়মতান্ত্রিক অনুশীলনের শিক্ষা।
ঈদ মোবারক।
রহমান লতিফ
২২,আগষ্ট ২০১৮

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



