★★★★★★★★★(''সনেট কবিতা''

আমার শত সাধনা,হৃদয়ের ধন,
জনম জনমের সে,আত্মার আপন।
পৃথিবীর সেরা জন,সে মোর সুজন,
চাই শুধু চাঁদ মুখে,না লাগে গ্রহণ।
চিত্ত তার সুকুমার,বিত্তের বসতি,
যত দেখি লাগে সদ্য,অপরুপ দ্যুতি।
হাসিতে উদর ভরে,সুর মাধুকরী,
কাঁদলে শুকায় হৃদ,হুতাশ আরতি।
সৃষ্টি সেরা উপহার,সুখ সমাহার,
চাইনা যে মনিহার,হোক তা অতুল্য।
নিজে পুড়ে দগ্ধ হয়ে,করে মোরে সুখী,
প্রার্থনা প্রভুর কাছে,তার সুখ নিত্য।
আত্মার সে আত্মতুষ্টি,মাহাত্ম্য অঞ্জলি,
'মা' প্রভুর সেরা সৃষ্টি, তারে ভালোভাসি।
★★★★★★★★
এম, রহমান লতিফ
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




