★★★★★★(গীতিকাব্য)★★★★

★★★★★★★★★★★★★★★
আন্ধা রে আন্ধা,মরিচিকার চাকচিক্যে আন্ধা,
'দু'দিনের দুনিয়ার আলোক ভ্রমে পথভ্রমা।
বুঝলি নারে ঘনিয়ে এলো সন্ধ্যা,
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা।
ইঠ-পাথরে বেড়ায় রঙিলা,বানাইয়াছো বৃন্দাবন
রুপ রসে মইজা ভাবছো জগৎ মাঝের চন্দন।
ফুরুত করে দম ফুরালে,কে শুনবে তোর কান্দন?
কাল ঘুমে আচ্ছন্ন হয়ে, দুনিয়ার মোহে ধুন্ধা,
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা-----------------(ঐ)
লোভ লালসার নিপুণ করিশমায়,গড়েছো নন্দন
লাজ লজ্জা নাইরে,করো বাপে-ভাইয়ে পরনিন্দা,
খোয়াব থেকে উঠে দেখো,ভাঙলো সাঁজের মায়া,
সুখ পাখিরে ধরতে মশগুল, সকাল থেকে সন্ধ্যা।
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা-------------(ঐ)
পাপ-পূন্যের নিদানেকালে,সহায় তো কেউ হবে না,
যতই করো বাহানা,রুদ্রনিঠুর মৃত্যুই শেষ ঠিকানা।
কালিমা মুছে অন্তরাত্মা করো ঔদার্য আর সাচ্চা,
বাঁচার নেশায় ব্যকুল হয়ে,করছো মিছে ধান্দা?
এ দুনিয়া প্রেমের ফাঁন্দে বান্ধ্যা----------------(ঐ)
রহমান লতিফ
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



