★★★★★★★

বলবো এক রমনীর গল্প,যে আমায় শুদ্ধ করলো,
সরলতার সব সমীকরণ,যে আমায় বুঝিয়ে দিল।
সীমাহীন কষ্ট আর হতাশ একনিমিষে উড়ে গেল,
চির চাওয়া সুখ-ভান্ডার আচমকা মোর গৃহে এল ।
সে আমার গর্ভধারীণী নয় তবুও -তার জন্য ভালবাসা সারাবেলা-
ভাললাগার খুনসুঁটিতে সজীব করে- মরুনির্ঝর না বলা যত কথা ।
দুষ্টমিতে তার অপ্সরার মিষ্টি - ভাল থাকার রাতদুপুর,
কচি মুখে তার কথার ফুল ঝুড়ি - বাঁচার আকুল ।
শতনামে ডাকি তারে মন ভরে না: মন ভরে না-
দেখলে তাহার মলিন মুখ পৃথিবী আর চলে না।
আদর সোহাগ বাঁধ মানে না: বাঁধ মানে না-
নিত্য তাহার আবেশে সিক্ত মরুদ্যান বসুন্ধরা।
ইচ্ছে করে তার জন্য এনে দেই সব সুখের পায়রা,
কিছুতেই যেন ছায়া না দেয় ঐ চাঁদ মাখা আদুরা।
ইচ্ছে করে অনন্তকাল থাকি চেয়ে তার পানে,
দুঃখগুলো ভেসে যাক দূর ঐ সৈকতে পাড়ে।
চাতক চোখে শান্ত জল সে, সৃষ্টি সুন্দর ফুটন্ত ফুল,
অটুট বন্ধনে সাজিয়ে সংসার,ভালবাসার কুল।
চিরকাল তাই করি আরাধনা প্রভু নিরঞ্জন,
ভাল থাকুক মোর জায়া,মোর কলিজার ধন।
দুর ঠেলে সব ব্যথা,সে যেন থাকে নিরাপদ।
জায়নামাজে প্রভুর কাছে পিতার নিবেদন।
রহমান লতিফ

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



