
★★★★ (বাংলা লতিফা-৬)★★★★★
এক অতিথি পাখি আমি,বিশ্বভ্রমে ছুটে চলি অবিচল,
শূন্যতার অভয়ারণ্যে,অবলীলায় গড়ি আবাসস্থল।
ঝড়-তুফান রুখতে পারে না,নির্মল প্রাকৃতিক সঙ্গম,
নীড় খুঁজা বৃথা আস্ফালন,চলে শৈল্পিক বুনন-সায়ন।
দেশ হতে দেশ ঘুরি,অবিরাম মত্ত মায়াবি সুখের সন্ধানে,
ভুলে যাই;মৌসুম শেষে গন্তব্যে ফিরতে হবে সবিনয়ে।
১১।০৯।২০১৮
রহমান লতিফ
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



