★★★★বাংলা লতিফা (৭)★★★

এক মমতাময়ীর দুগ্ধ পানে,রক্তের নিগূঢ় বাঁধন,
আত্মার অস্তিত্ব জুড়ে,দুঃখ-সুখের অহিংস বন্ধন।
বিশ্বাস- নিঃসৃত স্নেহ-মায়ার,তুলনাহীন সহানুভূতি,
সমস্যায় সমুজ্জ্বল প্রদীপ,আস্হার অবিচ্ছেদ্য সম্প্রীতি।
বিপদ -আপদে পাশাপাশি,মাড়িয়ে জীবনের সংকট,
পিচ্ছিল পথ সদর্পে চলি তার হাত ধরে,সে প্রিয় সহোদর।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



